Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

আফগানদের বিপক্ষে টেস্ট দলে জাকের-হৃদয়ের প্রত্যাবর্তন, বাদ পড়লেন তাসকিন

ধ্রুব নিউজ ধ্রুব নিউজ
প্রকাশ : শনিবার, ১৯ সেপ্টেম্বর,২০২৬, ০৭:৪০ পিএম
আফগানদের বিপক্ষে টেস্ট দলে জাকের-হৃদয়ের প্রত্যাবর্তন, বাদ পড়লেন তাসকিন

সংযুক্ত আরব আমিরাতের নিরপেক্ষ ভেন্যুতে আগামী ৯ অক্টোবর থেকে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ দল। গুরুত্বপূর্ণ এই ম্যাচের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন প্যানেল।

ঘোষিত এই দলে বড় চমক হিসেবে লাল বলের ক্রিকেটে ফিরেছেন উইকেটর রক্ষক-ব্যাটার জাকের আলী অনিক এবং মিডল অর্ডার ব্যাটার তাওহিদ হৃদয়। অন্যদিকে স্কোয়াড থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ ও তরুণ ব্যাটার অমিত হাসান। এছাড়া ফিটনেস পুনরুদ্ধারের প্রক্রিয়ায় থাকায় তরুণ গতি তারকা নাহিদ রানাকেও এই সফরে না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন নিশ্চিত করেছেন, ঘরের মাঠে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দিকে তাকিয়েই রানাকে এই টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছে।

দল নির্বাচন নিয়ে বলতে গিয়ে প্রধান নির্বাচক জানান, বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করার পুরষ্কার হিসেবেই জাকের আলীকে আবার স্কোয়াডে সুযোগ দেওয়া হয়েছে। গত জুনে জিম্বাবুয়ের বিপক্ষে জাকের ও অমিত হাসান উভয়েরই টেস্ট অভিষেক হয়েছিল। পরবর্তীতে অস্ট্রেলিয়া সফরে অমিত দলের অংশ হলেও বাদ পড়েছিলেন হৃদয়। তবে সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সফরে সাড়ে তিনশ রানের নজরকাড়া এক ইনিংস খেলে নিজের শক্ত অবস্থান জানান দিয়ে পুনরায় লাল বলের দলে নাম লেখালেন হৃদয়।

দলের পেস আক্রমণ ঢেলে সাজানো হয়েছে চার সদস্যকে নিয়ে। হাসান মাহমুদ, খালেদ আহমেদ, শরিফুল ইসলামের পাশাপাশি ফিরছেন ইবাদত হোসেন চৌধুরী। প্রধান স্পিনারের দায়িত্ব থাকছে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও অভিজ্ঞ বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের কাঁধে। নিয়মিত স্কোয়াডের পাশাপাশি জাতীয় দলের বহরে সহযাত্রী (সফর সঙ্গী) হিসেবে যোগ দিচ্ছেন অফস্পিনার নাঈম হাসান এবং তরুণ দুই পেসার মুশফিক হাসান ও ইকবাল হোসেন ইমন।

উল্লেখ্য, আন্তর্জাতিক টেস্টে আফগানিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের রেকর্ড মিশ্র। ২০১৯ সালে চট্টগ্রামের মাটিতে রশিদ খানদের কাছে ২২৪ রানের বড় ব্যবধানে হেরে অনাকাঙ্ক্ষিত সূচনা করেছিল টাইগাররা। তবে ২০২৩ সালের জুনে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ঘুরে দাঁড়ায় লিটন দাসের দল; হাশমাতুল্লাহ শহীদির আফগানদের রেকর্ড ৫৪৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়ে লাল-সবুজের প্রতিনিধিরা। এবার আরব আমিরাতের কন্ডিশনে লিটন-শান্তদের সামনে সেই শক্তিমত্তা ধরে রাখার নতুন চ্যালেঞ্জ।

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াড:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাদমান ইসলাম, সৌম্য সরকার, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী ও শরিফুল ইসলাম।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)