Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

নাইকি ছাড়লেন এমবাপ্পে, নতুন ঠিকানা ফেদেরারের ‘অন’

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : শনিবার, ১৯ সেপ্টেম্বর,২০২৬, ০৮:৩০ পিএম
নাইকি ছাড়লেন এমবাপ্পে, নতুন ঠিকানা ফেদেরারের ‘অন’

কিলিয়ান এমবাপ্পে ছবি: সংগৃহীত

ক্রীড়াঙ্গনে বিপণনের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা ঘটল। টানা দুই দশকের দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে মার্কিন ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান নাইকির সঙ্গে আনুষ্ঠানিকভাবে পথচলা শেষ করেছেন রিয়াল মাদ্রিদ ও ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সুইজারল্যান্ডের বিখ্যাত ব্র্যান্ড ‘অন হোল্ডিং’-এর সঙ্গে এক ঐতিহাসিক চুক্তিতে আবদ্ধ হয়েছেন এই ফুটবল তারকা।

পেশাদার ফুটবলের বাজারে নিজেদের শক্ত অবস্থান তৈরির এক উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে ‘অন’। সুইজারল্যান্ডের এই জনপ্রিয় ব্র্যান্ডটির কৌশলগত অংশীদার ও বড় শেয়ারহোল্ডার হিসেবে রয়েছেন টেনিস কিংবদন্তি রজার ফেদেরার। ফুটবলে নিজেদের পরিধি বাড়ানোর এই বিশাল কার্যক্রমে ‘অন’-এর প্রধান বৈশ্বিক মুখ ও ব্র্যান্ড আইকন হিসেবে সামনে থেকে নেতৃত্ব দেবেন এমবাপ্পে নিজেই।

মাত্র আট বছর বয়স থেকে নাইকির ছায়াতলে ছিলেন এই ফরাসি ফরোয়ার্ড। মোনাকো, প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) এবং সবশেষে রিয়াল মাদ্রিদের তারকা হয়ে ওঠার প্রতিটি পদক্ষেপে তাঁর পাশে ছিল নাইকি। ক্রীড়া জগতের অন্যতম জনপ্রিয় বুট ‘মারকিউরিয়াল’-এর প্রধান বিজ্ঞাপনদূতের পাশাপাশি ক্রিস্তিয়ানো রোনালদো ও ভিনিসিয়ুস জুনিয়রের মতো তারকাদের সঙ্গে তাঁকেও নাইকির বৈশ্বিক প্রচারণার শীর্ষে দেখা যেত। গত ৩১ জুলাই নাইকির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হলেও মাঝের সময়ে বিজ্ঞাপনচিত্রে এমবাপের উপস্থিতি ভক্তদের মনে কিছুটা অনিশ্চয়তা তৈরি করেছিল। তবে নতুন সিদ্ধান্তের মধ্য দিয়ে সেই ধোঁয়াশা কেটে গেল।

মূলত অ্যাথলেটিকস ও রানিং জুতো তৈরির জন্য পরিচিত ‘অন’ ২০১৯ সালের নভেম্বরে রজার ফেদেরারকে যুক্ত করার পর থেকেই নতুন নতুন খেলায় ব্যবসা প্রসারের কৌশল নেয়। ফেদেরারও দীর্ঘদিনের নাইকি ছেড়ে ‘অন’-এ যোগ দিয়েছিলেন, পরে শেয়ারহোল্ডার হিসেবে নিজের নামে ‘সিগনেচার’ প্রোডাক্ট লাইন চালু করেন। ফুটবল বিশ্বের সর্বোচ্চ স্তরে নিজেদের উপস্থিতি নিশ্চিত করতে সেই একই মডেলে এবার এমবাপ্পেকে যুক্ত করল তারা।

নতুন এই যৌথ যাত্রার বিষয়ে এমবাপে বলেন, “অন’-এর প্রতি আমার আগ্রহ তৈরি হওয়ার মূল কারণ হলো—সম্পূর্ণ নতুন কিছু একসঙ্গে তৈরি করার বিশাল সুযোগ, যা ভবিষ্যতের ফুটবলকে একটি নতুন মাত্রা দেবে। আমরা যা নির্মাণ করব, তাতে আমার কাজের অভিজ্ঞতা ও ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি যুক্ত করতে চাই। নতুন উদ্ভাবনের দরজা খোলার পাশাপাশি ফুটবলের আসল সৌন্দর্য ও আনন্দকে ধরে রাখাই আমাদের লক্ষ্য। যৌথ স্বপ্নের কেবল শুরু এটি।”

এমবাপ্পে এই সিদ্ধান্তের মাধ্যমে ফুটবলের শীর্ষ বিজ্ঞাপনী বাজারে বিশাল পরিবর্তন আসল। নতুন এই চুক্তির ফলে কেবল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেই নয়, ‘অন’-এর আগামী দিনের ফুটবল কালেকশন, জুতো ডিজাইন এবং সামগ্রিক মান উন্নয়নে সরাসরি ভূমিকা রাখার সুযোগ পাবেন কিলিয়ান এমবাপ্পে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)