Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

‘সরকারি কর্মকর্তারা কোনো দলের নন’—এমপি আজীজুর রহমান

বেনাপোল (যশোর) প্রতিনিধি বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ : বৃহস্পতিবার, ১৩ আগস্ট,২০২৬, ১০:০৭ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১৩ আগস্ট,২০২৬, ১০:১৫ পিএম
‘সরকারি কর্মকর্তারা কোনো দলের নন’—এমপি আজীজুর রহমান

শার্শায় উপজেলা প্রশাসনের মাসিক সভা, ‘সরকারি কর্মকর্তারা কোনো দলের নন’—এমপি আজিজুর রহমান ছবি: বেনাপোল (যশোর)

যশোরের শার্শা উপজেলা প্রশাসনের নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন ৮৫ যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান। সভাপতিত্ব করেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নেওয়াজ মাখদুম।

সভায় সরকারি কর্মকর্তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে এমপি আজীজুর রহমান বলেন, ‘যারা সরকারের কর্মচারী বা কর্মকর্তা হন, তাঁরা কোনো নির্দিষ্ট দলের নন। আমাদের মতো কোনো রাজনৈতিক ব্যক্তি যদি আপনাদের কাছে কোনো কিছু চেয়েও বসেন, আপনারা আপনাদের আইন অনুযায়ী কাজ করবেন।’

তিনি বলেন, ‘এই উপজেলার কর্মকর্তারাই সবচেয়ে বেশি মেধাবী। আমাদের কোনো ভুল হলেও আপনারা তা শুধরে দেবেন। শার্শার বিভিন্ন সমস্যা সমাধানে কোথায় কী হচ্ছে, না হচ্ছে—সেগুলো আপনারাই দেখবেন।’

উপজেলার বিভিন্ন সমস্যা তুলে ধরে সংসদ সদস্য বলেন, বিদ্যুৎ ও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে কখনো উন্নতি হলেও মাঝে মাঝে সমস্যা দেখা দেয়। এসব বিষয়ে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় শার্শা উপজেলাকে আরও সুন্দর করে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সভায় সভাপতির বক্তব্যের আগে ভারপ্রাপ্ত ইউএনও নেওয়াজ মাখদুম বিগত সভার কার্যবিবরণী পাঠ করেন। পরে তা পর্যালোচনা করা হয়। পাশাপাশি উপজেলার সার্বিক উন্নয়ন ও জনসেবার মান বাড়াতে বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌফিক পারভেজ, উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা, উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ বালা, আইসিটি কর্মকর্তা শুভেন্দু হালদার, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রাশেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুজ্জামানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)