Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ৮ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

সম্পত্তি নিয়ে বিরোধে চাচাতো ভাইদের হুমকির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ৮ আগস্ট,২০২৬, ০২:৪৯ পিএম
সম্পত্তি নিয়ে বিরোধে চাচাতো ভাইদের হুমকির অভিযোগ

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন চৌগাছার বাসিন্দা আতিকুর রহমান লেন্টু। ছবি: ধ্রুব নিউজ

পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে চৌগাছায় ছোট ভাই, চাচাতো ভাই ও তাদের সহযোগীদের বিরুদ্ধে মারধর, বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া এবং প্রাণনাশের হুমকির অভিযোগ করেছেন আতিকুর রহমান লেন্টু নামের এক ব্যক্তি। একই সঙ্গে ৮৫ বছর বয়সী বৃদ্ধ বাবাকে প্রভাবিত করে সম্পত্তি থেকে বঞ্চিত করা ও তার ওপর নির্যাতনের অভিযোগও এনেছেন তিনি।

শনিবার দুপুরে প্রেসক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন চৌগাছার বাসিন্দা আতিকুর রহমান লেন্টু। সংবাদ সম্মেলনে তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে লেন্টু জানান, ছোটবেলা থেকেই পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে ভাইদের পড়াশোনা করানোসহ সংসারের হাল ধরেন তিনি। নিজের কষ্টার্জিত উপার্জনে জমি-জমা কেনাসহ বাড়িঘর তৈরি করেছেন। কিন্তু বর্তমানে সেই পরিবারের সদস্যদের দ্বারাই তিনি নির্যাতন ও হুমকির শিকার হচ্ছেন।

তিনি অভিযোগ করেন, পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে তার ছোট ভাই, চাচাতো ভাই ও সহযোগীরা বিভিন্ন সময় তাকে গালিগালাজ ও মারধর করেছেন। এমনকি  নিজের তৈরি করা বসতবাড়ি ছেড়ে জীবন বাঁচাতে তিনি বাধ্য হন। চৌগাছা উপজেলার সাবেক বিএনপি নেতা জহুরুল ইসলাম ও খায়রুল ইসলামের ইন্ধনে বিবাদীরা তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে লেন্টু দাবি করেন, শারীরিক ও মানসিকভাবে দুর্বল তার ৮৫ বছর বয়সী বৃদ্ধ বাবাকে (যে কি না তিনবার স্ট্রোক করেছেন) প্রভাবিত করে তিন ভাই-বোনকে বঞ্চিত করে সব সম্পত্তি ছোট ভাইয়ের নামে লিখে নেওয়া হয়েছে। পাশাপাশি প্রায় ৩০ বিঘা ফসলি জমি চাচার দখলে রয়েছে এবং তার ওপরও নির্যাতন চালানো হচ্ছে।

আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, "পরিবারের জন্য জীবনের সবকিছু বিলিয়ে দিয়ে আজ তাদের কাছ থেকেই প্রাণনাশের হুমকি পাচ্ছি। আমি নিজের ও বৃদ্ধ বাবা-মায়ের নিরাপত্তা এবং ঘটনার সুষ্ঠু বিচার চাই।" তবে এসব অভিযোগের বিষয়ে বিবাদীদের মন্তব্য পাওয়া যায়নি।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)