Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ৮ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

রাজধানীর রেস্তোরাঁ থেকে চৌগাছা আওয়ামী লীগের ৬ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ৮ আগস্ট,২০২৬, ০৫:৪৩ এ এম
রাজধানীর রেস্তোরাঁ থেকে চৌগাছা আওয়ামী লীগের ৬ নেতা গ্রেপ্তার

রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় গোপন বৈঠকের সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত চৌগাছা আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ ছবি: ধ্রুব নিউজ

রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় গোপন বৈঠকের সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে গুলশানের পুলিশ প্লাজার পঞ্চম তলার একটি রেস্তোরাঁ থেকে তাদের গ্রেপ্তার করে গুলশান থানা-পুলিশ। রাতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন।

গ্রেপ্তারকৃতরা হলেন— যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী (৫৫), উপজেলা আওয়ামী লীগের সদস্য এস এম রেজওয়ান হাবিব আলিফ (৩৩), চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজের প্রভাষক ও সাবেক ছাত্রলীগ নেতা নান্নু মিয়া (৩৮),  ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক নেতা আমিনুর রহমান পলাশ (৪২), চৌগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন (৩৩) এবং মাদারীপুরের আওয়ামী লীগ কর্মী সজল আহমেদ (২৯)।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন গণমাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ প্লাজার পঞ্চম তলার একটি রেস্তোরাঁয় আওয়ামী লীগ নেতাকর্মীদের গোপন বৈঠকের খবর পাওয়া যায়। ওই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, বৈঠক শেষে তাদের রাজধানীতে মিছিল বের করার পরিকল্পনা ছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সূত্র জানায়, ওই রেস্তোরাঁয় বসে তারা চৌগাছা উপজেলাসহ বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ ও যুবলীগের কমিটি গঠন করছিলেন। ঘোষিত কমিটিতে উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত সভাপতি হিসেবে মেহেদী মাসুদ চৌধুরী ও সাধারণ সম্পাদক হিসেবে বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এস এম সাইফুর রহমান বাবুল, পৌর আওয়ামী লীগের প্রস্তাবিত সভাপতি হিসেবে চৌগাছা পৌরসভার সাবেক মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেল ও সাধারণ সম্পাদক হিসেবে এস এম রেজওয়ান হাবিব আলিফ, উপজেলা যুবলীগের প্রস্তাবিত সভাপতি হিসেবে ইব্রাহিম হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে আমিনুর রহমান পলাশ এবং চৌগাছা সদর ইউনিয়ন আওয়ামী লীগের প্রস্তাবিত সভাপতি হিসেবে সাবেক চেয়ারম্যান আবুল কাশেম ও সাধারণ সম্পাদক হিসেবে নান্নু মিয়ার নাম চূড়ান্ত করা হয়।

কমিটি ঘোষণার পরপরই ঢাকায় তাদের মিছিল বের করার কথা ছিল। বৈঠককালে পৌর আওয়ামী লীগের প্রস্তাবিত সভাপতি নূর উদ্দিন আল মামুন হিমেল ও উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত সভাপতি এস এম সাইফুর রহমান বাবুলসহ বিভিন্ন ইউনিয়নের প্রস্তাবিত সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা সটকে পড়েন।

জানা গেছে, ভারতে পলাতক যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের সাবেক পিএস অমিত কুমার বসুর  ঘনিষ্ঠ বন্ধু নান্নু মিয়া এসব কমিটি গঠনের সমন্বয় করছিলেন। দলীয় রোষানল ও প্রতিপক্ষ রাজনৈতিক দলের প্রতিক্রিয়া এড়াতেই তারা ঢাকায় বসে কমিটি গঠন ও মিছিলের পরিকল্পনা করেন। এর আগেও এই নেতাকর্মীরা চৌগাছা থেকে বাস রিজার্ভ করে ঢাকায় গিয়ে মিছিল করেছিলেন বলে জানা গেছে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)