Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে যশোরে ১১ দলের স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ৬ আগস্ট,২০২৬, ০২:১৬ পিএম
গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে যশোরে ১১ দলের স্মারকলিপি

দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে যশোরের ‘১১ দলীয় ঐক্য’। ছবি: ধ্রুব নিউজ

গ্যাস সংকট, অনিয়মিত বিদ্যুৎ সরবরাহ, ভুতুড়ে বিল আদায় এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে যশোরের ‘১১ দলীয় ঐক্য’।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের মাধ্যমে এ স্মারকলিপি হস্তান্তর করা হয়।

স্মারকলিপিতে বলা হয়, দেশের সাধারণ জনগণ বর্তমানে তীব্র নাগরিক ও অর্থনৈতিক সংকটে দিশেহারা। নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুতের অভাবে শিল্প-কারখানা, ব্যবসা-বাণিজ্য, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালসহ সার্বিক জনজীবন স্থবির হয়ে পড়েছে। একদিকে অসঙ্গতিপূর্ণ ও ভুতুড়ে বিদ্যুৎ বিলের মাধ্যমে গ্রাহকদের হয়রানি করা হচ্ছে, অন্যদিকে নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো চরম কষ্টে দিনাতিপাত করছে।

জনদুর্ভোগ নিরসনে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো: গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকট দ্রুত নিরসন করে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা।  বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রত্যাহার এবং অন্যায্য ও ভুতুড়ে বিল বন্ধ করে পূর্বে সংগৃহীত অতিরিক্ত অর্থ সমন্বয় করা।  চাল, ডাল, তেল, লবণ, চিনি ও সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন দাম রোধ করা।  বাজার সিন্ডিকেট, মজুতদারি ও অসাধু মুনাফাখোরদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা। জ্বালানি ও বিদ্যুৎ খাতের দুর্নীতি ও অব্যবস্থাপনা দূর করে জবাবদিহিতা নিশ্চিত করা।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস ও রেজাউল করিম, জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী নুরুজ্জামান, জেলা বাংলাদেশ খেলাফত মজলিসের সহ-সম্পাদক মুফতি রাশেদুজ্জামান, জেলা জামায়াতের প্রচার সেক্রেটারি শাহাবুদ্দিন বিশ্বাস, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আবুল হাশেম রেজা, শহর জামায়াতের আমীর মাওলানা ইসমাইল হোসেন এবং সেক্রেটারি ইমরান হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)