Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ৫ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

প্যান্টের পকেটে ছিল কোটি টাকার সোনা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ৫ আগস্ট,২০২৬, ১২:৩১ পিএম
প্যান্টের পকেটে ছিল কোটি টাকার সোনা

কোন গোপন স্থানে নয় প্যান্টের পকেটে একটি হলুদ খামে  রাখা হয়েছিল সোনা। আর সেই কোটি টাকার সোনা নিয়ে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করছিল আন্তর্জাতিক পাচার চক্রের এক সদস্য। তবে শেষ রক্ষা হয়নি—বিজিবির হাতে ধরা পড়েছে সে।

ঘটনাটি ঘটেছে যশোর-বেনাপোল মহাসড়কে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ১০ লাখ টাকা মূল্যের পাঁচটি স্বর্ণের বারসহ (চারটি সম্পূর্ণ ও একটির অর্ধেক) মো. ফারুক (৩০) নামের ওই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৫ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ আভিযানিক দল দরগাহ ফিলিং স্টেশনের সামনে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন হিসেবে ফারুককে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার প্যান্টের পকেটে একটি খামের মধ্যে লুকিয়ে রাখা ৫২৯.৬৪ গ্রাম ওজনের পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। একই সঙ্গে জব্দ করা হয় দুটি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৬৫৫ টাকা।

আটক ফারুক কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার মোবারকপুর গ্রামের মনু মিয়ার ছেলে।

বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুক স্বীকার করেছেন যে তিনি ঢাকা থেকে এই বিপুল পরিমাণ সোনা নিয়ে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। উদ্ধার করা স্বর্ণের বাজারমূল্য ১ কোটি ১০ লাখ ৪৭ হাজার ২৩১ টাকা এবং মোট সিজার মূল্য দাঁড়িয়েছে ১ কোটি ১০ লাখ ৮৩ হাজার ৮৮৬ টাকা।

ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, “সম্প্রতি সীমান্ত দিয়ে সোনা পাচারের প্রবণতা বাড়ায় বিজিবির গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। চোরাচালান রোধে বিজিবির এমন কঠোর অবস্থান অব্যাহত থাকবে।”

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)