‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে বর্ণাঢ্য বিজয় মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যশোর জেলা শাখা। আজ বুধবার শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে মিছিলটি বের করা হয়।
মিছিলটি যশোর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বকুলতলাস্থ ঐতিহাসিক ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ গিয়ে শেষ হয়। পরবর্তীতে সেখানে গণ-অভ্যুত্থানের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। এতে অংশ নেন এনসিপির কেন্দ্রীয় নেতা খালেদ সাইফুল্লাহ জুয়েল, যশোর জেলার প্রধান সমন্বয়কারী নুরুজ্জামান, যুগ্ম সমন্বয়কারী সাজিদ সারোয়ার, যুগ্ম সমন্বয়কারী মনিরুজ্জামান আজাদ এবং যুগ্ম সমন্বয়কারী সালমা আক্তার আশা।
এছাড়াও জাতীয় যুবশক্তি যশোর জেলা শাখার আহ্বায়ক মো. ইমদাদ হুসাইন, যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল নাদিমসহ এনসিপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নানা পর্যায়ের নেতাকর্মীরা।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা জুলাই গণ-অভ্যুত্থানের আদর্শকে বুকে ধারণ করে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।