Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ৫ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে শ্রদ্ধা ও ভালোবাসায় জুলাই শহীদদের স্মরণ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ৫ আগস্ট,২০২৬, ১১:২৯ এ এম
আপডেট : বুধবার, ৫ আগস্ট,২০২৬, ০১:১১ পিএম
যশোরে  শ্রদ্ধা ও ভালোবাসায় জুলাই শহীদদের স্মরণ

শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। ছবি: ধ্রুব নিউজ

‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই মূল স্লোগানকে সামনে রেখে যশোরে পরম শ্রদ্ধা ও উদ্দীপনায় পালিত হচ্ছে ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস। আজ বুধবার অবিস্মরণীয় এই দিবসটির দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্দ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

দিনের শুরুতে সকালে যশোর কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য ও সুসজ্জিত র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় জুলাই স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পরবর্তীতে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে ঐতিহাসিক গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এসময় তার সাথে জুলাই যোদ্ধা, জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সর্বস্তরের সাধারণ জনতা উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে একে একে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। পুষ্পস্তবক অর্পণ করেন, যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। 
এছাড়াও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং নানাবিধ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা একের পর এক শ্রদ্ধা নিবেদন করেন। ফুলে ফুলে ছেয়ে যায় স্মৃতিস্তম্ভের বেদি।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে গণঅভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্য নিয়ে আলোচনা সভা, বিভিন্ন বিষয়ের ওপর প্রতিযোগিতা এবং বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)