Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ১১ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

সহকারী স্টেশন মাস্টারের ওপর হামলার প্রতিবাদে কোটচাঁদপুরে মানববন্ধন

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : শনিবার, ১১ জুলাই,২০২৬, ০১:৫১ পিএম
সহকারী স্টেশন মাস্টারের ওপর হামলার প্রতিবাদে কোটচাঁদপুরে মানববন্ধন

কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মনিদেব দাসের ওপর নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ছবি: ধ্রুব নিউজ

কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মনিদেব দাসের ওপর নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১১ জুলাই) কোটচাঁদপুর রেলস্টেশনে এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ রেলওয়ে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়ন।

কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোশাররফ হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়নের সভাপতি মির্জা কামরুল হক এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সাদাত।

মানববন্ধনে বক্তারা সহকারী স্টেশন মাস্টারের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। একই সাথে তারা হামলাকারীদের গ্রেফতারে প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন। এই বেঁধে দেওয়া সময়ের মধ্যে অভিযুক্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে, সারা দেশে রেলপথ অবরোধ ও একযোগে কর্মবিরতি পালনের ঘোষণা দেন রেলওয়ে কর্মচারী নেতৃবৃন্দ।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)