Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ৫ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

অভয়নগর, ঝিকরগাছা, শার্শা ও চৌগাছায় ১১ দলীয় জোটের গণমিছিল

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : শনিবার, ৪ জুলাই,২০২৬, ০৮:৪৩ পিএম
আপডেট : শনিবার, ৪ জুলাই,২০২৬, ১০:৪৫ পিএম
অভয়নগর, ঝিকরগাছা, শার্শা ও চৌগাছায় ১১ দলীয় জোটের গণমিছিল

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে চৌগাছায় মিছিল সমাবেশে প্রধান অতিথি ছিলেন ছবি: ধ্রুব নিউজ

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে যশোরের অভয়নগর, ঝিকরগাছা, শার্শা ও চৌগাছায় গণমিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী ও এনসিপিসহ ১১ দলীয় জোট। আজ শনিবার (৪ জুলাই) বিকেলে পৃথকভাবে এসব কর্মসূচি পালিত হয়।

চৌগাছা: চৌগাছা প্রেসক্লাব মোড়ে শহীদ ওসমান বিন হাদির রায় কার্যকর এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গণমিছিল ও সমাবেশের আয়োজন করে ১১ দলীয় ঐক্য উপজেলা শাখা। সমাবেশ শেষে বাজারে গণমিছিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌগাছা উপজেলা আমির মাওলানা গোলাম মোর্শেদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডাক্তার মোসলেহ উদ্দিন ফরিদ। এতে বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমির মাওলানা নুরুল ইসলাম, সেক্রেটারি নুরুজ্জামান আল মামুন, সহকারী সেক্রেটারি ও সাবেক প্যানেল মেয়র মাস্টার কামাল আহমেদ, সহকারী সেক্রেটারি মাস্টার রহিদুল ইসলাম খান ও মাওলানা গিয়াস উদ্দিন, শূরা সদস্য হাফেজ আমিন উদ্দিন এবং এনসিপির কেন্দ্রীয় সংগঠক হাসানুর রহমান।

অভয়নগরে ১১ দলীয় জোটের উদ্যোগে নওয়াপাড়া পীরবাড়ি এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়- ধ্রুব নিউজ

অভয়নগর: অভয়নগরে ১১ দলীয় জোটের উদ্যোগে নওয়াপাড়া পীরবাড়ি এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে যশোর-খুলনা মহাসড়কসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলপূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী অভয়নগর উপজেলা আমির অধ্যাপক সরদার শরীফ হুসাইন এবং পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মহিউল ইসলাম। এতে বক্তব্য রাখেন এনসিপির উপজেলা প্রধান সমন্বয়ক শাহজাহান কবীর, উপজেলা খেলাফত মজলিসের নেতা আশেক ইলাহী ও আব্দুল মান্নান, পৌর জামায়াতের আমির আলতাফ হুসাইন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নুরুল ইসলাম বাবুল ও সেক্রেটারি ইউনুস আকুঞ্জি। বক্তারা বলেন, জনগণের প্রত্যক্ষ মতামতের প্রতিফলন নিশ্চিত করতে গণভোট বাস্তবায়ন সময়ের দাবি।

ঝিকরগাছা বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখা - ধ্রুব নিউজ

ঝিকরগাছা: ঝিকরগাছায় জুলাই গণঅভ্যুত্থান স্মরণে এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিকরগাছা উপজেলা শাখা। বিকেল ৫টায় ঝিকরগাছা বাজারের ব্রিজ সংলগ্ন এলাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে একটি মিছিল থানার মোড় হয়ে উপজেলা মোড়ে গিয়ে শেষ হয়।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন যশোর জেলা জামায়াতে ইসলামীর সূরা ও কর্মপরিষদ সদস্য এবং উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন। তিনি বলেন, নির্বাচনের আগে বিরোধী দলগুলো গণভোট ও ফ্যাসিবাদের দোসরদের অপসারণের দাবি জানালেও আজ একটি দল জনগণের সঙ্গে প্রতারণা করেছে।

উপজেলা জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম খানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নায়েবে আমীর সহকারী অধ্যাপক হারুন অর রশিদ, সহকারী সেক্রেটারি মাস্টার আব্দুর রকিম, উপজেলা যুব জামায়াতের সভাপতি মো. আবিদুর রহমান, পেশাজীবী সংগঠনের সভাপতি অধ্যাপক মাওলানা দ্বীন ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. আলমগীর কবির এবং উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ঈসা মাহমুদ।

শার্শা: শার্শার নাভারণ বাজারে ১১ দলীয় জোটের উদ্যোগে গণমিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শার্শা উপজেলা জামায়াতের আমির ফারুক হাসানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য মাওলানা আজিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কর্মপরিষদ সদস্য ফিরোজ আল মাহমুদ, উপজেলা প্রচার সেক্রেটারি মুকবুল হুসাইন, কর্মপরিষদ সদস্য সহকারী অধ্যাপক ইনামুল হক এবং শার্শা ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মাওলানা আহমেদ আলীসহ জোটের নেতৃবৃন্দ।

 

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)