বেনাপোল প্রতিনিধি
বিএনপি নেতা নুরুজ্জামান লিটন এর গণসংযোগ ছবি: বেনাপোল প্রতিনিধি
যশোরের শার্শা উপজেলার ডিহি ইউনিয়নে মতবিনিময় সভা ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়েছেন বিএনপির নেতা আলহাজ্নু নুরুজ্জামান লিটন। স্থানীয় বিএনপির উদ্যোগে বুধবার এ কর্মসূচিতে ইউনিয়নের বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিহি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ঘুরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন । এ সময় তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের খোঁজখবর নেন, তাদের মতামত ও স্থানীয় নানা সমস্যা সম্পর্কে কথা শোনেন। পাশাপাশি বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক বিষয়েও মতবিনিময় করেন।
দিনব্যাপী অনুষ্ঠিত বিভিন্ন সভায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জনগণের অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা এবং এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, জনগণের অংশগ্রহণ ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে একটি উন্নত ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব।
মতবিনিময় সভায় নুরুজ্জামান লিটন বলেন, মানুষের পাশে থাকা, তাদের সুখ-দুঃখ ভাগ করে নেওয়া এবং জনকল্যাণে কাজ করাই তাঁর রাজনৈতিক জীবনের মূল লক্ষ্য। জনগণের আস্থা ও ভালোবাসাই তাঁর সবচেয়ে বড় শক্তি এবং ভবিষ্যতেও তিনি মানুষের কল্যাণে কাজ করে যেতে চান।
তিনি আরও বলেন, রাজনীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত জনগণের সেবা নিশ্চিত করা এবং তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করা। এ লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। বিভিন্ন স্থানে উপস্থিত মানুষ নুরুজ্জামান লিটনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এতে ডিহি ইউনিয়নের বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
স্থানীয় নেতারা বলেন, নুরুজ্জামান লিটন দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে রয়েছেন। তাঁর নেতৃত্বে সংগঠন আরও শক্তিশালী হবে এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে বলে তারা আশা প্রকাশ করেন।
দিনব্যাপী কর্মসূচি শেষে উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানান নুরুজ্জামান লিটন। তিনি বলেন, জনগণের বিশ্বাস ও ভালোবাসার মর্যাদা রাখতে ভবিষ্যতেও নিষ্ঠার সঙ্গে এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রাখবেন। এ সময় বিভিন্ন স্থানে উপস্থিত নেতাকর্মীদের ‘জনগণের আস্থা, জনগণের ভালোবাসা—আলহাজ্ব নুরুজ্জামান লিটন’ স্লোগান দিতে দেখা যায়।