Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে টিএসসির স্বাদ নিতে ঢাবিয়ানদের মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ১ জুলাই,২০২৬, ০৮:৩১ পিএম
আপডেট : বুধবার, ১ জুলাই,২০২৬, ১১:১০ পিএম
যশোরে টিএসসির স্বাদ নিতে ঢাবিয়ানদের মিলনমেলা

এসো মেলাই কাঁধে কাঁধ, যশোরে টিএসসির স্বাদ এই স্লোগানে যশোরে উদযাপিত হলো বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। ছবি: ধ্রুব নিউজ

ক্যাম্পাসের সেই চায়ের কাপের ঝড়, পিচঢালা রাজপথের চেনা আড্ডা কিংবা অপরাজেয় বাংলার পাদদেশের সোনালী দিনগুলো যেন ক্ষণিকের জন্য মূর্ত হয়ে উঠেছিল মফস্বল শহর যশোরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত বছরের ঐতিহ্য আর প্রাণের স্পন্দনকে দূর মফস্বলে ফিরিয়ে আনতে ঢাবি ফোরাম যশোরের উদ্যোগে উদযাপিত হলো বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। মুখরিত এই আয়োজনের মূল সুরই ছিল—‘এসো মেলাই কাঁধে কাঁধ, যশোরে টিএসসির স্বাদ’।

আজ বুধবার (১ জুলাই) সকালে জাঁকজমকপূর্ণ এই উৎসবের সূচনা হয় একটি বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে। বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে মুখরিত র‍্যালিটি শহরের দড়াটানা মোড় থেকে শুরু হয়ে চিত্রামোড়, এম এম আলী রোড এবং সিভিল কোর্ট মোড় প্রদক্ষিণ করে। বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীদের কলকাকলি আর স্লোগানে চেনা শহরটিতে যেন এক টুকরো কার্জন হল কিংবা মধুর ক্যান্টিনের আবহ তৈরি হয়েছিল। র‍্যালিটি পুরো শহর ঘুরে এসে শেষ হয় জেলা পরিষদ চত্বরে।

র‍্যালি শেষে জেলা পরিষদ মিলনায়তনে এক প্রাণবন্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঢাবি ফোরাম যশোরের সভাপতি সাইফুল্লাহ খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইয়ারুল কবির। বিশেষ অতিথি হিসেবে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।

অনুষ্ঠানমঞ্চে বক্তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ইতিহাস, দেশের প্রতিটি জাতীয় সংকটে ও অর্জনে এই বিদ্যাপীঠের অবদানের কথা স্মরণ করেন। সেই সাথে কর্মজীবনের ব্যস্ততার মাঝেও নিজেদের শেকড় এবং ক্যাম্পাস জীবনকে ধরে রাখার এই উদ্যোগকে সাধুবাদ জানান।

আরও পড়ুন একজন ঢাবিয়ানের লেখা-

প্রাচ্যের অক্সফোর্ড : শতবর্ষের আলো ও আগামী দিনের প্রত্যাশা প্রাচ্যের অক্সফোর্ড : শতবর্ষের আলো ও আগামী দিনের প্রত্যাশা

সংগঠনের সাধারণ সম্পাদক আশফাকুজ্জামান খান রনির সঞ্চালনায় সভায় বিশ্ববিদ্যালয়ের স্মৃতি রোমন্থন করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আবুল বাশার সাইফুদ্দৌলা, এ কে শরফুদ্দৌলা ছোটলু, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাস প্রধান শেখ সোহেল আহমেদ এবং ঢাবি ফোরাম যশোরের সাবেক সভাপতি ও আর্স বাংলাদেশের নির্বাহী পরিচালক শামসুল আলম।

ক্যাম্পাসের জ্যেষ্ঠ ও কনিষ্ঠ অনুজদের এই মিলনমেলায় আরও উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, যশোর সরকারি এম এম কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক আতিয়ার রহমান, অগ্রণী ব্যাংক যশোর বড় বাজার শাখার কর্মকর্তা সেলিম রেজা এবং ঢাবি ফোরাম যশোরের সাবেক সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক মোফাজ্জল হোসেন প্রমুখ।

দিনভর নানা আলোচনা, আড্ডা আর স্মৃতিচারণের মধ্য দিয়ে শেষ হওয়া এই আয়োজন যেন প্রমাণ করে দিল—ক্যাম্পাস ছাড়লেও প্রতিটি ঢাবিয়ানের বুকে ক্যাম্পাস চিরকাল জীবন্ত থাকে, তা সে দেশের যেকোনো প্রান্তেই হোক না কেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)