Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ১৪ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

হাইতিকে ১-০ গোলে হারিয়ে  দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপে জয় পেল স্কটল্যান্ড

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : রবিবার, ১৪ জুন,২০২৬, ১১:১৮ এ এম
আপডেট : রবিবার, ১৪ জুন,২০২৬, ১২:১৪ পিএম
হাইতিকে ১-০ গোলে হারিয়ে  দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপে জয় পেল স্কটল্যান্ড

দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার পর বিশ্বকাপ ম্যাচ জয় উদযাপন করেন স্কটিশ খেলোয়াড়রা ছবি: গেটি ইমেজেস স্পোর্ট

ফুটবল বিশ্বকাপের মঞ্চে স্কটল্যান্ড নামটা অপরিচিত না হলেও, ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ তাদের উপস্থিতি নিয়মিত ছিল না। দীর্ঘ ২৮ বছর পর এবার বিশ্বকাপে জায়গা করে নিয়েছে স্কটিশরা। তবে বিশ্বকাপে তাদের সবশেষ জয়টি এসেছিল আরও আগে—১৯৯০ সালের ইতালি বিশ্বকাপে সুইডেনের বিপক্ষে ২-১ গোলের সেই ঐতিহাসিক জয়ের পর যেন জয় শব্দটাই ভুলে গিয়েছিল দলটি। অবশেষে দীর্ঘ ৩৬ বছরের সেই অমাবস্যার চাঁদ ধরা দিল বোস্টনে। হাইতিকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপে নিজেদের চতুর্থ জয় তুলে নিল স্কটল্যান্ড।

বোস্টনে আজ ম্যাচের শুরু থেকেই চনমনে ছিল স্কটল্যান্ড। গোল পেতেও খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি তাদের। ম্যাচের ২৮ মিনিটে স্কটিশ মিডফিল্ডার বেন গ্যাননের নিখুঁত পাস খুঁজে নেয় জন ম্যাকগিনকে। হাইতির গোলরক্ষক জনি প্লাসিদকে পরাস্ত করে বল জালে জড়াতে কোনো ভুল করেননি ম্যাকগিন। এই ১-০ গোলের লিড নিয়েই প্রথমার্ধ শেষ করে স্কটিশরা।

ম্যাচের একমাত্র জয়সূচক গোলটি করার পর নিজের ট্রেডমার্ক সেলিব্রেশন করেন জন ম্যাকগিন / ছবিঃ গেটি ইমেজেস

দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পেয়েছিল হাইতি। ৪৬ মিনিটে ফ্রঁৎসদি পিয়েরে এবং উইলসন ইসিদর স্কটল্যান্ডের রক্ষণভাগ ভেঙে ভেতরে ঢুকে পড়লেও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন। এই আক্রমণ সামলাতে গিয়ে হলুদ কার্ড দেখতে হয় স্কটিশ ডিফেন্ডার অ্যারন হিকিকে।

অন্যদিকে ব্যবধান বাড়ানোর সুযোগ হাতছাড়া করেছে স্কটল্যান্ডও। প্রথমার্ধের গোলদাতা ম্যাকগিন ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেলেও তার শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়।

ম্যাচের শেষ দিকে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে হাইতি। ৮৫ মিনিটে পিয়েরের একটি হেড পোস্ট মিস করলে হতাশা বাড়ে দলটির। আন্তর্জাতিক ফুটবলে ৭৮ ম্যাচে ৪৪ গোল করা তারকা স্ট্রাইকার দুকেন্স নাঁজকে আজ প্রথম একাদশ তো দূর, বদলি হিসেবেও মাঠে নামাননি হাইতি কোচ সেবাস্তিয়েন মিগন—যা নিয়ে ম্যাচ শেষে আফসোস হতেই পারে হাইতি সমর্থকদের।

গ্যালারিতে লাল সমুদ্র, সামনে কঠিন সমীকরণ

ম্যাচের শেষ বাঁশি বাজার আগেই বোস্টনের গ্যালারিতে লাল জার্সি পরিহিত স্কটিশ সমর্থকেরা উল্লাসে মেতে ওঠেন। রেফারি খেলা শেষের সংকেত দিতেই ডাগআউটের কোচিং স্টাফদের জড়িয়ে ধরে ৩৬ বছরের জয়খরা কাটার আনন্দ উদযাপন করেন ফুটবলাররা।

এই জয়ের পর ‘সি’ গ্রুপে থাকা স্কটল্যান্ডের পরবর্তী লক্ষ্য নকআউট পর্ব। তবে সামনের পথটা তাদের জন্য বেশ কঠিন।

পরবর্তী ম্যাচ: ২০ জুন ভোর ৪টায় (বাংলাদেশ সময়), প্রতিপক্ষ মরক্কো।

গ্রুপ পর্বের শেষ ম্যাচ: ২৫ জুন মিয়ামিতে ভোর ৪টায় (বাংলাদেশ সময়), প্রতিপক্ষ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

ইতিহাসে বারবার গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া স্কটল্যান্ড এবার ৪৮ দলের এই মেগা বিশ্বকাপে ৩২ দলের নকআউট পর্বে জায়গা করে নিতে পারে কি না, সেটাই এখন দেখার বিষয়।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)