Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ১৪ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

কোনো নির্দিষ্ট ছক নয়, ‘আনচেলত্তি স্টাইলে’ মরক্কোর বিপক্ষে মিশন শুরু করবে ব্রাজিল

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : শনিবার, ১৩ জুন,২০২৬, ১১:২২ পিএম
কোনো নির্দিষ্ট ছক নয়, ‘আনচেলত্তি স্টাইলে’ মরক্কোর বিপক্ষে মিশন শুরু করবে ব্রাজিল

আক্রমনের জন্য ডন কার্লো ভরসা রাখছেন রাফিনিয়া ও ভিনিসিয়ুসের উপর ছবি: সিবিএফ

বিশ্বকাপের মহামঞ্চে নামার আগে সব পরীক্ষা-নিরীক্ষা শেষ। এবার আসল লড়াইয়ের পালা। বাংলাদেশ সময় আগামী রোববার ভোর ৪টায় মরক্কোর মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আর এই ম্যাচ দিয়েই ‘ডন কার্লো’ খ্যাত ইতালিয়ান মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তির অধীনে নিজেদের বিশ্বকাপ যাত্রা শুরু করতে যাচ্ছে সেলেসাওরা।

ব্রাজিলের ডাগআউটে প্রথম এক বছরে ১২টি ম্যাচে ডাগআউটে দাঁড়িয়েছেন আনচেলত্তি। এই সময়ে ফুটবলারদের বাজিয়ে দেখতে রেকর্ড ১৩টি ভিন্ন ফর্মেশন ব্যবহার করেছেন তিনি। তবে মূল আসরের প্রথম ম্যাচে অভিজ্ঞতার ওপরেই আস্থা রাখছেন রিয়াল মাদ্রিদের সাবেক এই সফল কোচ।

রক্ষণে চেনা মুখ, মাঝমাঠে ভরসা পাকুয়েতা

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো’ জানিয়েছে, নানা কৌশল বদলের পর শেষ পর্যন্ত রক্ষণভাগে দুই অভিজ্ঞ ফুলব্যাক দানিলো এবং অ্যালেক্স সান্দ্রোকে রেখেই একাদশ সাজাচ্ছেন আনচেলত্তি। অথচ দায়িত্ব নেওয়ার পর তার সিস্টেমে ডগলাস সান্তোস বেশ গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। সেন্ট্রাল ডিফেন্সে আর্সেনালের গ্যাব্রিয়েল মাঘালহায়েস এবং পিএসজির মার্কুইনহোসের জুটি থাকাটা প্রায় নিশ্চিত।

মাঝমাঠের নিয়ন্ত্রণ নিয়ে বছরজুড়ে কিছুটা দ্বিধাদ্বন্দ্বে ছিলেন আনচেলত্তি—দল কি দুই মিডফিল্ডার নিয়ে খেলবে নাকি তিন জন? তবে মরক্কো ম্যাচের আগে সেই জটিলতা কেটে গেছে। ম্যানচেস্টার ইউনাইটেডের অভিজ্ঞ কাসেমিরো এবং নিউক্যাসল ইউনাইটেডের ব্রুনো গিমারেজ তো ‘আনটাচেবল’ হিসেবে থাকছেনই, তাদের সঙ্গে মাঝমাঠের সুতো কাটার দায়িত্ব পাচ্ছেন লুকাস পাকুয়েতা।

আক্রমণভাগে ভিনিসিয়ুস-রাফিনিয়া

আক্রমণভাগের গুরুদায়িত্ব থাকছে ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া এবং ম্যাথিউস কুনিয়ার কাঁধে। তবে রাফিনিয়া-কুনিয়া এবং পাকুয়েতাকে নিয়ে আনচেলত্তি ঠিক কী ধরনের কৌশল সাজাচ্ছেন, তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়।

অবশ্য কোনো নির্দিষ্ট ফর্মেশনে দল টেক্কা দেবে, এমন তত্ত্বে বিশ্বাসী নন কার্লো আনচেলত্তি নিজে। ম্যাচ পূর্ববর্তী সময়ে নিজের রণকৌশল নিয়ে তিনি সাফ জানিয়ে দিয়েছেন:

"আমি কোনো একটা নির্দিষ্ট সিস্টেমে দল খেলাই না এবং দল পরিচালনার ক্ষেত্রেও আমার কোনো বাঁধাধরা পছন্দ নেই। স্কোয়াডে থাকা খেলোয়াড়দের সামর্থ্য, প্রতিপক্ষের শক্তি এবং ম্যাচের পরিস্থিতির ওপর নির্ভর করেই দলের ধরন ও ফর্মেশন বদলে যাবে।"

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ:

গোলরক্ষক: অ্যালিসন বেকার (লিভারপুল)।
রক্ষণভাগ: দানিলো (ফ্লামেঙ্গো), গ্যাব্রিয়েল মাঘালহায়েস (আর্সেনাল), মার্কুইনহোস (পিএসজি), অ্যালেক্স সান্দ্রো (ফ্লামেঙ্গো)।
মিডফিল্ড: কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), ব্রুনো গিমারেজ (নিউক্যাসল ইউনাইটেড), লুকাস পাকুয়েতা (ফ্লামেঙ্গো)।
আক্রমণভাগ: রাফিনিয়া (বার্সেলোনা), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), ম্যাথিউস কুনিয়া (ম্যানচেস্টার ইউনাইটেড)।
 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)