নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা মহিলা দলের উদ্যোগে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। ছবি: ধ্রুব নিউজ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে যশোর জেলা মহিলা দলের উদ্যোগে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উপহার বিতরণ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।
যশোর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফেরদৌসি বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কমিটির উপদেষ্টা অধ্যক্ষ সালেহা বেগম, অধ্যাপিকা ফিরোজা মোস্তফা ও সদর উপজেলা মহিলা দলের সভাপতি অধ্যক্ষ হাসিনা ইউসুফ।
যশোর নগর মহিলা দলের সভাপতি শামছুননাহার পান্নার সঞ্চালনায় অনুষ্ঠানে তিনশত সুবিধাবঞ্চিত নারীর মাঝে বস্ত্র বিতরণ করা হয়।