Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

উপ-সহকারি কৃষি কর্মকর্তার নামে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ২৭ এপ্রিল,২০২৬, ০৯:৩৮ পিএম
আপডেট : সোমবার, ২৭ এপ্রিল,২০২৬, ১০:০৬ পিএম
উপ-সহকারি কৃষি কর্মকর্তার নামে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা

ছবি: প্রতীকী

কৃষি অফিসে চাকরি দেওয়ার কথা বলে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে উপ-সহকারি কৃষি কর্মকর্তা (ব্লক সুপারভাইজার) স্বপংকর মিত্রের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। সোমবার যশোর সদরের কেফায়েতনগর গ্রামের মৃত আব্দুর রশিদ বাচ্চুর ছেলে কামাল হোসেন এ মামলা করেছেন। অতিরিক্তি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম অভিযোগটি গ্রহণ করে আসামির প্রতি সমন জারির আদেশ দিয়েছেন। 

আসামি স্বপংকর মিত্র ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পোড়াহাটি গ্রামের মৃত নারায়ণ মিত্রের ছেলে। তিনি বর্তমানে অভয়নগরে কর্মরত আছেন।

মামলার অভিযোগে জানা গেছে, উপ-সহকারি কৃষি কর্মকর্তা (ব্লক সুপারভাইজার) স্বপংকর মিত্র দীর্ঘদিন ধরে সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহিতে কর্মরত ছিলেন। এরই সুবাদে স্বপংকর মিত্রের সাথে কামাল হোসেনের সুসম্পর্ক গড়ে ওঠে। এরই সূত্র ধরে কামাল হোসেনকে স্বপংকর মিত্র জানান, কৃষি মন্ত্রণালয়ে তার ভালো যোগাযোগ আছে । ৭ লাখ টাকা দিলে তিনি তার ছেলে জিহাদ হোসেনকে কৃষি মন্ত্রাণালয়ে অফিস সহকারী পদে চাকুরি পাইয়ে দিতে পারবেন। তার কথায় বিশ্বাস করে ২০২৩ সালের ৫ জানুয়ারি কামাল হোসেন ৭ লাখ টাকা দিলে ৬ মাসের মধ্যে ছেলে জিহাদ হোসেনকে চাকরি পাইয়ে দিবেন বলে আশস্ত করেন। ৬ মাস পার হলেও চাকরি দিতে ব্যর্থ হওয়ায় ওই বছরের ২৬ ডিসেম্বর স্বপংকর মিত্র ২৪ সালের ২৬ ফেব্রুয়ারির মধ্যে টাকা ফেরত দিবেন মর্মে অঙ্গীকারনামা করে দেন। এরই মধ্যে স্বপংকর মিত্র অন্যত্র বদলি হয়ে যান। ফেরত দেননি ৭ লাখ টাকা। চলতি বছরের ১৪ এপ্রিল স্বপংকর মিত্র যশোরে এলে তার সাথে দেখা করে টাকা ফেরত চাইলে তিনি টাকা দিতে অস্বীকার করেন।

টাকা আদায়ে ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন ।

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)