Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

নাইকির খরচ, অ্যাডিডাসের জয়

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : সোমবার, ২৭ এপ্রিল,২০২৬, ১০:০০ পিএম
নাইকির খরচ, অ্যাডিডাসের জয়

রেকর্ড সময়ে সময়ে ম্যারাথন শেষ করেন সেবাস্টিয়ান সাওয়ে ছবি: দ্য ইনডিপেনডেন্ট

দীর্ঘদিন ধরে ম্যারাথন বিশ্বের সবচেয়ে বড় স্বপ্ন ছিল ৪২.১৯৫ কিলোমিটার পথ ২ ঘণ্টার নিচে পাড়ি দেওয়া। যে রেকর্ড গড়ার নেশায় নাইকি খরচ করেছিল মিলিয়ন মিলিয়ন ডলার, সেই অসাধ্য সাধন হলো অবশেষে। তবে নাইকির ‘ব্রেকিং ২’ প্রজেক্ট নয়, বরং একই দিনে দুই অ্যাথলেট এই অসাধ্য সাধন করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন—আর এই অর্জনের নেপথ্যে জয়জয়কার এখন অ্যাডিডাসের!

কয়েক বছর আগে নাইকি তাদের বিশেষ জুতা নিয়ে কেনিয়ান কিংবদন্তি এলিউড কিপচোগেকে দিয়ে ২ ঘণ্টার ব্যারিয়ার ভাঙার চেষ্টা চালিয়েছিল। কিপচোগে ফিনিশিং লাইন ছুঁয়েছিলেন ঠিকই, কিন্তু লেজার গাইডেন্স আর পেসমেকারের সাহায্য নেওয়ায় সেটি অফিশিয়াল রেকর্ড হিসেবে গণ্য হয়নি। ফলে নাইকির সেই বিশাল প্রজেক্ট ও প্রচারণায় এক ধরণের অপূর্ণতা রয়ে গিয়েছিল।

গতকাল লন্ডন ম্যারাথনে ইতিহাস নতুন করে লেখা হলো। কেনিয়ান দৌড়বিদ সেবাসিয়ান সাওয়ে মাত্র ১ ঘণ্টা ৫৯ মিনিট ৩০ সেকেন্ডে দৌড় শেষ করে মানব ইতিহাসের অন্যতম কঠিন সীমানাটি অতিক্রম করেন। কিন্তু নাটকীয়তা সেখানেই শেষ নয়! তার ঠিক পেছনেই ফিনিশ লাইন স্পর্শ করেন ইয়োমিফ কেজেলচা। নিজের অভিষেক ম্যারাথনেই তিনি সময় নিয়েছেন মাত্র ১ ঘণ্টা ৫৯ মিনিট ৪১ সেকেন্ড।

একই দিনে, একই ট্র্যাকে দুইজন দৌড়বিদের ২ ঘণ্টার নিচে ম্যারাথন শেষ করা ক্রীড়া বিশ্বের জন্য এক অবিশ্বাস্য ঘটনা।

এই ঐতিহাসিক মুহূর্তটি নাইকির জন্য এক বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে। বছরের পর বছর প্রচারণা আর প্রযুক্তিতে মিলিয়ন ডলার বিনিয়োগ করেও যা তারা নিজেদের নামে করতে চেয়েছিল, তা ছিনিয়ে নিল তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী। ইতিহাস গড়া এই দুই দৌড়বিদের পায়েই ছিল অ্যাডিডাসের জুতা।

প্রযুক্তি আর সামর্থ্যের এই লড়াইয়ে শেষ হাসি হাসল অ্যাডিডাস, আর নাইকির মিলিয়ন ডলারের স্বপ্ন যেন এক নিমেষেই ম্লান হয়ে গেল। ম্যারাথনের নতুন রাজত্ব এখন সাওয়ে ও কেজেলচাদের দখলে, আর তাদের সঙ্গী হিসেবে গতির ঝড়ে নাম লেখালো অ্যাডিডাস।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)