Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ইয়াবা ট্যাবলেটসহ আটক একাধিক মামলার দুই আসামি শ্রীঘরে

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ২৬ এপ্রিল,২০২৬, ০৭:৪৫ পিএম
ইয়াবা ট্যাবলেটসহ আটক একাধিক মামলার দুই আসামি শ্রীঘরে

ছবি: প্রতীকী

দেড়শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোরের কোতয়ালি থানা পুলিশ। আটক এসএম আল মাসুদ ওরফে বাপ্পা শহরের শংকরপুর পশ্চিমপাড়ার এসএম আবুল কাশেমের ছেলে ও ইনছান মিয়া সদরের বেড়বাড়ি গ্রামের মৃত ওয়াসিম উদ্দিনের ছেলে।  

যশোর কোতয়ালি থানা পুলিশের এসআই আলমগীর হোসেন জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মুড়লির প্রাইম তেল পাম্পের সামনে অভিযান চালান। এ সময় সেখান থেকে এসএম আল মাসুদ বাপ্পা ও ইনছান মিয়াকে আটক করা হয়। আটক দুইজনের দেহ তল্লাশি করে এসএম আল মাসুদ বাপ্পার কাছ থেকে ১শ’ পিস ও ইনছান মিয়ার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় এসআই আলমগীর হোসেন বাদী হয়ে আটক দুইজনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে কোতয়ালি থানায় মামলা করেছেন। আটক এসএম আল মাসুদ বাপ্পার বিরুদ্ধে ৪টি ও ইনছান মিয়ার বিরুদ্ধে থানায় ৬টি মামলা রয়েছে। রোববার আটক দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)