নিজস্ব প্রতিবেদক
যশোর ইনস্টিটিউট পরিচালনা পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচনে বিজয়ীরা ছবি: সংগৃহীত
যশোর ইনস্টিটিউট পরিচালনা পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচনে নিরংকুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এ.জেড.এম সালেক স্বপন ও কাসেদুজ্জামান সেলিমের নেতৃত্বাধীন ‘সংস্কার ও উন্নয়ন সমিতি’। তারা ২০ টি পদের মধ্যে ১৭ টিতে জয় পেয়েছে। বাকি ৩টি পদে জয়ী হয়েছেন ‘পরিবর্তন ও উন্নয়ন পরিষদে'র প্রার্থীরা।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও যশোর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসাইন বেসরকারি ফল ঘোষণা করেন।
‘সংস্কার ও উন্নয়ন সমিতি’র প্রার্থী কবি কাসেদুজ্জামান সেলিম সর্বোচ্চ ১,৪৮৮ ভোট পেয়ে প্রথম হয়েছেন। ৩,০২৯ জন ভোটারের মধ্যে ২,২৭৭ জন ভোট প্রয়োগ করেন। সেহিসেবে ভোট প্রদানের হার ৭৫.১৭ শতাংশ।
শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টাউন হল চত্বরের ৩টি কেন্দ্রের ৪৫টি বুথে ভোট নেওয়া হয়। গ্রীষ্মের তীব্র দাবদাহ উপেক্ষা করে ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দেন।
নবনির্বাচিত ২০ সদস্য আগামী তিন বছর যশোর ইনস্টিটিউট পরিচালনার দায়িত্ব পালন করবেন। পরিচালনা পর্ষ দের প্রথম সভায় সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হবে।
বিজয়ী ২০ সদস্যের ধারাক্রম-
| ক্রমিক | নাম | প্রাপ্ত ভোট | প্যানেল |
| ০১ | কাসেদুজ্জামান সেলিম | ১৪৮৮ | সংস্কার ও উন্নয়ন সমিতি |
| ০২ | মো. রায়হান সিদ্দিকী প্রবাল | ১১৭১ | সংস্কার ও উন্নয়ন সমিতি |
| ০৩ | এ. জেড. এম সালেক (স্বপন) | ১১৫৩ | সংস্কার ও উন্নয়ন সমিতি |
| ০৪ | অধ্যাপক মোঃ ইবাদত আলী | ১১৩৬ | সংস্কার ও উন্নয়ন সমিতি |
| ০৫ | সৈয়দ শাহাজাহান আলী (খোকন) | ১১৩৩ | সংস্কার ও উন্নয়ন সমিতি |
| ০৬ | মো. সানোয়ার আলম খান দুলু | ১১০৫ | সংস্কার ও উন্নয়ন সমিতি |
| ০৭ | ড. শাহনাজ পারভীন | ১১০১ | সংস্কার ও উন্নয়ন সমিতি |
| ০৮ | মো. জিল্লুর রহমান | ১০৯১ | সংস্কার ও উন্নয়ন সমিতি |
| ০৯ | মো. নাসির উদ্দীন মিঠু | ১০৭০ | পরিবর্তন ও উন্নয়ন পরিষদ |
| ১০ | মো. মাহমুদ হাসান বুলু | ১০৬৮ | সংস্কার ও উন্নয়ন সমিতি |
| ১১ | শেখ জুলফিকার আলী | ১০৫৩ | সংস্কার ও উন্নয়ন সমিতি |
| ১২ | মো. শাহনেওয়াজ আনোয়ার | ১০৩৭ | সংস্কার ও উন্নয়ন সমিতি |
| ১৩ | মো. এমরান সাদিক | ১০২৬ | সংস্কার ও উন্নয়ন সমিতি |
| ১৪ | মো. আনিসুজ্জামান পিন্টু | ১০০৬ | পরিবর্তন ও উন্নয়ন পরিষদ |
| ১৫ | এস. এম মুস্তাফিজুর রহমান কবির | ৯৯৫ | সংস্কার ও উন্নয়ন সমিতি |
| ১৬ | অ্যাডভোকট মো. আবুল কায়েস | ৯৮২ | সংস্কার ও উন্নয়ন সমিতি |
| ১৭ | মো.আলমগীর হোসেন | ৯৮০ | সংস্কার ও উন্নয়ন সমিতি |
| ১৮ | মো. হাচিনুর রহমান | ৯৭৯ | সংস্কার ও উন্নয়ন সমিতি |
| ১৯ | শাহাবুদ্দিন আহমেদ সাবু | ৯৪৪ | সংস্কার ও উন্নয়ন সমিতি |
| ২০ | মো. হাবিবুর রহমান রুবেল | ৮৬৬ | পরিবর্তন ও উন্নয়ন পরিষদ |
পরাজিত প্রার্থী ও তাদের প্রাপ্ত ভোট-
২১. নাছিম উদ্দিন খান ৮৬১
২২. মনজুর কাদের মঞ্জু ৮৩৯
২৩. অজয় দত্ত ৮৩৮
২৪. আক্তারুজ্জামান ৮৩৫
২৫. শারমিন সুলতানা (সাথী) ৮২৩
২৬. মমতাজ খাতুন ৮২০
২৭. চঞ্চল কুমার সরকার ৮০৮
২৮. এস এম তোজাম্মেল হক ৭২৬
২৯. ফেরদৌস হোসেন আলমগীর ৭২৩
৩০. তরিকুল ইসলাম ৭১৬
৩১. আবুল কালাম আজাদ (মামুন আজাদ) ৭১৩
৩২. আবুল হাসিম রেজা ৭১২
৩৩. সালমান হোসেন ৬৮২
৩৪. বদরুজ্জামান ৬৭৪
৩৫. শাহাবুদ্দীন ৬১৩
৩৬. জাকির হোসেন ৫৮৬
৩৭. নূর-ই-আলী-নূর-মামুন ৫৪৩
৩৮. শেখ সাদী হ্যাভেন ২৪৩
৩৯. জুবায়ের হুসাইন ২৩৮
৪০. মাহবুবুর রহমান ২১৬
৪১. এম. নূরুন নবী ১৮২
৪২ হাসেম আলী ১৭০