Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

হামযা টিউনের উদ্যোগে প্রকাশিত হলো যুদ্ধবিরোধী গান ‘পৃথিবীটা হোক সবার’

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল,২০২৬, ১০:৪৮ পিএম
হামযা টিউনের উদ্যোগে প্রকাশিত হলো যুদ্ধবিরোধী গান ‘পৃথিবীটা হোক সবার’

প্রকাশিত হলো হামযা টিউনের উদ্যোগে নির্মিত বিশেষ যুদ্ধবিরোধী গান ‘পৃথিবীটা হোক সবার’। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে হামযা টিউন ইউটিউব চ্যানেলে আনুষ্ঠানিকভাবে গানটি অবমুক্ত করা হয়। গত ১০ এপ্রিল যশোরের কালেক্টরেট ভবন চত্বর, রেলগেট মডেল মসজিদ, চাঁচড়া শিব মন্দির ও পুলেরহাটে আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ প্রাঙ্গণে গানটির চিত্রধারণ সম্পন্ন হয়েছিল।

দেশসেরা জনপ্রিয় চারজন তারকা শিল্পী গানটিতে কণ্ঠ দিয়েছেন এবং ভিডিওতে অংশ নিয়েছেন। তারা হলেন—জনপ্রিয় সংগীতশিল্পী আমিরুল মোমেনীন মানিক, সংগীতশিল্পী রোকনুজ্জামান, সংগীতশিল্পী ইমতিয়াজ আহম্মেদ ও সংগীতশিল্পী জুলকার নাইন।

গানটির কথা লিখেছেন যশোর আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল ও আদ্-দ্বীন নার্সিং ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট ডিরেক্টর নাজমুন নাহার। সুর ও পরিচালনা করেছেন বিশিষ্ট সংগীতজ্ঞ ও নির্মাতা লিটন হাফিজ চৌধুরী। ভিডিও ধারণে ছিলেন চিত্রগ্রাহক আল আমিন, চিত্রগ্রাহক প্লাবন দাস জিকু ও চিত্রগ্রাহক নাইম হাসান। কারিগরি সহায়তায় ছিলেন তরিকুল ইসলাম তারেক ও মাহাতাব হাওলাদার।

গানটির সংশ্লিষ্টরা জানান, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের অবসান চেয়ে ‘যুদ্ধ নয় শান্তি চাই, ভালোবাসা হোক ভাষা—পৃথিবীটা হোক সবার একটাই ঠিকানা’ মূলভাবটি গানটিতে ফুটিয়ে তোলা হয়েছে। গানের কথামালায় প্রশ্ন রাখা হয়েছে—‘কেন এত দেয়াল তুলি মানুষের মাঝখানে? রক্তের রং তো এক... সব দেশের প্রাণে’। এভাবে যুদ্ধকে নিরুৎসাহিত করে বিশ্বব্যাপী শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার প্রয়াস লক্ষ্য করা গেছে গানটিতে।

গানটির কয়েকজন শ্রোতা জানান, চমৎকার কথা ও সুরে মনোরম লোকেশনে গানটি নির্মিত হয়েছে। তারা আশা প্রকাশ করেন, এই সৃষ্টির মধ্য দিয়ে মানুষ ভ্রাতৃত্ব ও শান্তির নতুন এক শিক্ষণীয় বার্তা খুঁজে পাবে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)