নিজস্ব প্রতিবেদক
ডিবি’র পৃথক অভিযানে কফ সিরাপসহ ২ মাদক ব্যবসায়ী আটক। ছবি: সংগৃহীত
ডিবি পুলিশ আলাদা অভিযানে ৮৫ বোতল কফ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার চৌগাছা ও কোতয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
যশোর ডিবি পুলিশের এসআই কামাল হোসেনের নেতৃত্বে ডিবির অপর একটি দল যশোর সদরের আঁতলা রেলক্রসিং সংলগ্ন এলাকা থেকে শীর্ষ মাদক ব্যবসায়ী আলমগীর হোসেন ওরফে মহি পাগলাকে আটক করেন। এ সময় তার মোটরসাইকেলে থাকা ব্যাগ থেকে ৫০ বোতল কফ সিরাপ উদ্ধার করা হয়।
আটক আলমগীর শার্শা উপজেলার টেংরালী গ্রামের দক্ষিণপাড়ার মৃত কুদ্দুস সরদারের ছেলে। সে এলাকার একজন চিহ্নিত অপরাধী। তার নামে হত্যা, ডাকাতি ও মাদকসহ মোট ১৩টি মামলা রয়েছে।
অপরদিকে, এসআই বাবলা দাসের নেতৃত্বে একটি দল চৌগাছা থানার রাজাপুর গ্রামে অভিযান চালান। এ সময় কামাল হোসেনের চায়ের দোকানের সামনে থেকে ফারুক মন্ডল নামের এক যুবককে আটক করা হয়। তল্লাশিকালে তার কাছে থাকা ব্যাগ থেকে ৩৫ বোতল অবৈধ কফ সিরাপ উদ্ধার করা হয়। আটক ফারুক ঝিনাইদহ জেলার মহেশপুর থানার বেতবাড়িয়া গ্রামের শাহাজান মন্ডলের ছেলে।
ধ্রুব/এস.আই