❒ মিথ্যা চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদ
চৌগাছা (যশোর) প্রতিনিধি
চৌগাছায় ব্যবসায়ি নেতাদের নামে ১০ লক্ষ টাকা মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে হাট ইজারাদার মো. আতিকুর রহমান লেন্টুর বিরুদ্ধে ব্যবসায়ী নেতাদের সাংবাদিক সম্মেলন । ছবি: ধ্রুব নিউজ
চৌগাছায় ব্যবসায়ি নেতাদের নামে ১০ লক্ষ টাকা মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে হাট ইজারাদার মো. আতিকুর রহমান লেন্টুর বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছে ব্যবসায়ী নেতারা।
সাংবাদিক সম্মেলনে বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ বলেন, তাদের বিরুদ্ধে আনা চাঁদাবাজির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, মনগড়া ও ষড়যন্ত্রমূলক। ব্যবসায়ী সমাজকে হয়রানি ও বিভ্রান্ত করতে পরিকল্পিতভাবে এ ধরনের মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে বলেও তারা অভিযোগ করেন। তারা এই কুৎসা রটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, অবিলম্বে এ ধরনের অপপ্রচার বন্ধ না হলে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
এছাড়া মিথ্যা অভিযোগ এনে সম্মানহানি করার দায়ে হাট ইজারাদার মো. আতিকুর রহমান লেন্টুর বিরুদ্ধে দ্রুত ও কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান বক্তারা।
এ সময় বক্তব্য রাখেন চৌগাছা আড়ৎদার মৎস্য সমিতির সভাপতি সহকারি অধ্যাপক বিএম হাফিজুর রহমান, বাজার পাইকারী সমিতির সভাপতি মো. উজ্জ্বল হোসেন, মো. মাসুদ রানাএবং আব্দুর রহিম।
ধ্রুব/এস.আই