ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
ঝিকরগাছায় হামের টিকা ক্যাম্পেইন উদ্বোধন। ছবি: ধ্রুব নিউজ
ঝিকরগাছায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম রুবেলা ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। ২০ এপ্রিল ( সোমবার) সকাল ১০ টায় এ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: আবদুর রশিদের সভাপতিত্বে ক্যাম্পেইনের এর শুভ উদ্বোধন করেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: অলিয়ার রহমান, যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন, ঝিকরগাছা উপজেলা জামায়াতের নায়েব আমির সহকারি অধ্যাপক হারুন অর রশিদ, সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খাঁন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান ক্যাম্পেইন এর আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে ইপিআই টিকাদান কেন্দ্র হতে হামের টিকা নিশ্চিত করা হবে। প্রতিটি ইউনিয়নে আজ থেকে এ ক্যাম্পেইন একযোগে চলবে।
ধ্রুব/এস.আই