Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ভেসপার সামনে নম্বর প্লেট সংযোজনের নির্দেশনা পুনর্বিবেচনার দাবিতে যশোরে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শুক্রবার, ৩০ অক্টোবর,২০২৬, ০৭:৪৬ পিএম
ভেসপার সামনে নম্বর প্লেট সংযোজনের নির্দেশনা পুনর্বিবেচনার দাবিতে যশোরে মানববন্ধন

ভেসপার সামনে নম্বর প্লেট সংযোজনের নির্দেশনা পুনর্বিবেচনার দাবিতে যশোরে মানববন্ধন ছবি: ধ্রুব নিউজ

ভেসপা স্কুটারের সামনে বাধ্যতামূলক নম্বর প্লেট সংযোজনের নির্দেশনা পুনর্বিবেচনাসহ তিন দফা দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে প্রেসক্লাব যশোরের সামনে যশোর ভেসপা কমিউনিটির উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন যশোর ভেসপা কমিউনিটির সভাপতি আল হেলাল, সহসভাপতি শহীদ হাওলাদার, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সহসাধারণ সম্পাদক তারিক এনাম ও নাফিউল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন শাহরিয়ার কবির, মাহবুবুর রহমান, রেজাউল ইসলাম, জগলু হায়দার, মোহাম্মদ জাফর হোসেন, সজীব হোসেন, সোহান বিশ্বাস, নাঈম হোসেন বিপু, নাজির আলী দিপু ও শাকিল জাকারিয়াসহ কমিউনিটির অন্যান্য সদস্যরা।

মানববন্ধনে সভাপতির বক্তব্যে আল হেলাল তিন দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে, ভেসপা স্কুটারের মূল নকশা ও নির্মাণশৈলী বিবেচনায় নিয়ে সামনে নম্বর প্লেট সংযোজনের নির্দেশনা পুনর্বিবেচনা করা, নির্ধারিত নম্বর প্লেটের বড় আকারের কারণে স্কুটারের কাঠামো ও সৌন্দর্য ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি বিবেচনায় নেওয়া এবং সামনের নম্বর প্লেটের বিকল্প হিসেবে বিআরটিএ অনুমোদিত ও নির্ধারিত মাপের দৃশ্যমান নম্বর স্টিকার ব্যবহারের সুযোগ দেওয়া।

বক্তারা বলেন, প্রতিটি মোটরসাইকেল প্রস্তুতকারী প্রতিষ্ঠান নির্দিষ্ট নকশা ও কাঠামো অনুসরণ করে যানবাহন তৈরি করে। বিশেষ করে ভেসপার মতো স্কুটারের সামনের অংশে প্রচলিত আকারের নম্বর প্লেট সংযোজনের জন্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান কোনো নির্ধারিত ব্যবস্থা রাখেনি। ফলে জোরপূর্বক নম্বর প্লেট সংযোজন করলে স্কুটারের মূল নকশা, সৌন্দর্য ও কাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)