Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

লংমার্চ সফল করতে ঝিকরগাছায় জামায়াতের প্রচার মিছিল

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর,২০২৬, ১০:৪১ পিএম
লংমার্চ সফল করতে ঝিকরগাছায় জামায়াতের প্রচার মিছিল

ছবি: ধ্রুব নিউজ

ঝিকরগাছা : আগামী ৩১ অক্টোবরের ঢাকা অভিমুখে লংমার্চ সফল করার লক্ষ্যে যশোরের ঝিকরগাছায় প্রচার মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে ঝিকরগাছা কপোতাক্ষ সেতু সংলগ্ন এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে সেখান থেকে একটি বিশাল প্রচার মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মোড়ে গিয়ে শেষ হয়।

ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খান।

সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর সহকারী অধ্যাপক হারুন অর রশিদ, সহকারী সেক্রেটারি মাস্টার আব্দুর রকিম ও মশিউর রহমান, উপজেলা যুব বিভাগের সভাপতি মো. আবিদুর রহমান, হাফেজ রেজাউল ইসলাম এবং মাওলানা রেজাউল ইসলামসহ পৌর ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ জনগণ।

দলীয় সূত্রে জানা গেছে, জুলাই গণহত্যার বিচার, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধ, গণভোটের রায় বাস্তবায়ন এবং গ্যাস, বিদ্যুৎ ও সারের সংকট নিরসনসহ ১১ দফা দাবি আদায়ে জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত এই লংমার্চ ৩১ অক্টোবর শনিবার সকালে যশোরের মুড়লি মোড় থেকে ঢাকার উদ্দেশ্যে শুরু হবে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)