Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

সরকার উল্টো পথে হাঁটলে জনগণ রাজপথে সিদ্ধান্ত নেবে: আবু জাফর সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর,২০২৬, ০৬:৩৩ পিএম
সরকার উল্টো পথে হাঁটলে জনগণ রাজপথে সিদ্ধান্ত নেবে: আবু জাফর সিদ্দিকী

ছবি: ধ্রুব নিউজ

জুলাই সনদের ভিত্তিতে সংবিধান সংস্কারের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যশোর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবু জাফর সিদ্দিকী। তিনি বলেছেন, সরকার জনগণের প্রত্যাশা পূরণে সঠিক পথে না গিয়ে উল্টো পথে হাঁটছে। জনগণের দাবি বাস্তবায়ন না হলে তারা রাজপথে সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারে।

বৃহস্পতিবার বিকেলে যশোর শহরের ঈদগাহ মোড় থেকে ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-যশোর অভিমুখে লংমার্চ সফল করার লক্ষ্যে আয়োজিত গণমিছিল ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবু জাফর সিদ্দিকী বলেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল জুলাই সনদের ভিত্তিতে সংবিধান সংস্কারের মাধ্যমে তাদের আকাঙ্ক্ষা পূরণ করা হবে। কিন্তু সরকার সেই পথে না গিয়ে ভিন্ন পথে হাঁটছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, সরকারকে জনগণ সুযোগ দিয়েছে। সেই সুযোগ কাজে লাগিয়ে জুলাই সনদের ভিত্তিতে সংবিধান সংস্কারের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে। জনগণ রাজপথে নেমে আগামী দিনের বাংলাদেশ নির্মাণের সিদ্ধান্ত নিক, তা তারা চান না বলেও উল্লেখ করেন তিনি।

আগামী ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ১১ দলীয় ঐক্যের সঙ্গে একাত্মতা ঘোষণা করে দাবি বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে রাজপথে নামতে হবে।

যশোর শহর জামায়াতের আমির মাওলানা ইসমাইল হোসেনের সভাপতিত্বে সমাবেশে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস ও বেলাল হুসাইন, ভিপি আব্দুল কাদের, প্রচার সেক্রেটারি শাহাবুদ্দিন বিশ্বাস এবং শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আবুল হাশেম রেজাসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

পরে ঈদগাহ মোড় থেকে গণমিছিলটি শুরু হয়ে শহরের মনিহারে গিয়ে শেষ হয়।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)