Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

কোটচাঁদপুরে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামো উন্নয়নে চেক বিতরণ

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর,২০২৬, ১১:৫৯ এ এম
কোটচাঁদপুরে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামো উন্নয়নে চেক বিতরণ

ঝিনাইদহের কোটচাঁদপুরে বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। ছবি: ধ্রুব নিউজ

ঝিনাইদহের কোটচাঁদপুরে বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) কোটচাঁদপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ঝিনাইদহ জেলা পরিষদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নোমান হোসেন। জেলা পরিষদের প্রশাসক মোঃ আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, পিপিএম-সেবা এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা পিএএ।

এ সময় কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এস কে এম সালাহউদ্দীন বুলবুল সিডলসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে অবকাঠামো উন্নয়ন ও সংস্কারকাজের জন্য আর্থিক সহায়তার চেক তুলে দেন অতিথিরা। বরাদ্দকৃত অর্থ প্রতিষ্ঠানের ভবন উন্নয়ন, সংস্কার এবং পরিবেশ উন্নয়নে ব্যয় করা হবে বলে জানানো হয়।

বক্তারা বলেন, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান সামাজিক ও মানবিক উন্নয়নের মূল ভিত্তি। এসব প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নত হলে সেবার মান বাড়বে এবং কার্যক্রম আরও গতিশীল হবে।

জেলা পরিষদ সূত্রে জানা যায়, জেলার প্রয়োজন ও গুরুত্ব বিবেচনা করে ধারাবাহিকভাবে এ ধরনের আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। চেক গ্রহণ করে প্রতিনিধিরা জেলা পরিষদের এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং বরাদ্দের সঠিক ব্যবহারের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)