Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ২৩ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ভারতে মুসলিম নিধনের বিরুদ্ধে কোটচাঁদপুরে হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশ

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : শুক্রবার, ২২ মে,২০২৬, ০৯:৩৭ পিএম
ভারতে মুসলিম নিধনের বিরুদ্ধে কোটচাঁদপুরে হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশ

ভারতে মুসলিম নিধনের বিরুদ্ধে কোটচাঁদপুরে হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশ । ছবি: ধ্রুব নিউজ

ভারতের পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্যে উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকার ও তাদের দোসরদের দবর্বরোচিত মুসলিম নিধন, নির্যাতন এবং সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে তীব্র ক্ষোভে ফেটে পড়েছে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুরের মানুষ। তাদের নৃশংসতার প্রতিবাদে কোটচাঁদপুরে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

শুক্রবার (২২ মে) বাদ জুম’আ হেফাজতে ইসলাম বাংলাদেশ কোটচাঁদপুর উপজেলা শাখার উদ্যোগে মেইন বাস স্ট্যান্ড এলাকায় এই বিশাল কর্মসূচি পালিত হয়। জুম’আ নামাজ শেষ হতেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার জনতা ও ধর্মপ্রাণ মুসল্লিরা শ্লোগানে শ্লোগানে মুখরিত করে সভাস্থলে এসে জড়ো হন।

প্রতিবাদ সভা শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কোটচাঁদপুর শহরের প্রধান প্রধান ও গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। এ সময় উগ্র হিন্দুত্ববাদীদের জুলুম-নির্যাতনের বিরুদ্ধে জনতার গগণবিদারী শ্লোগানে পুরো শহর প্রকম্পিত হয়ে ওঠে। মিছিলটি পুনরায় মেইন বাস স্ট্যান্ডে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে দলমত নির্বিশেষে মুসলিম নেতৃবৃন্দ ভারতের মুসলিমবিদ্বেষী নীতির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ ও কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন। সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামির সাবেক সেক্রেটারি সিনিয়র প্রভাষক শরিফুল ইসলাম, পৌর সেক্রেটারি

মাহফুজুল হক মিন্টু, হেফাজতে ইসলাম নেতা, হাফেজ নুরনবী আশেকী, মেইন বাস স্ট্যান্ড বাইতুন নূর জামে মসজিদের খতিব মাওলানা খালিদ হাসান বিন শহিদ, হাফেজ আলী আজম, হাফেজ মাওলানা ইসমাইল হোসেন, নুরুল কবির, হাফেজ ইব্রাহিম, আবুল বাশার,  মাওলানা ইব্রাহিম প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন; পশ্চিমবঙ্গসহ সমগ্র ভারতে মুসলিমদের ওপর যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দমন-পীড়ন ও সাম্প্রদায়িক হামলা চালানো হচ্ছে, তা বিশ্ব ইতিহাসের নিকৃষ্টতম মানবাধিকার লঙ্ঘন। উগ্র হিন্দুত্ববাদী এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে নিরীহ মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা হচ্ছে। মুসলিমদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও উপাসনালয়ে হামলা চালিয়ে ভারত নিজেদের তথাকথিত ধর্মনিরপেক্ষতার মুখোশ উন্মোচন করেছে।"

নেতৃবৃন্দ অনতিবিলম্বে ভারতে মুসলিম নিধন ও উসকানিমূলক কর্মকাণ্ড বন্ধ করার দাবি জানান।

বক্তারা স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কোনো রাষ্ট্র টিকে থাকতে পারে না। তারা বিশ্বের সকল মুসলিম রাষ্ট্র ও মুসলিম উম্মাহকে এই জুলুমের বিরুদ্ধে সীসাঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সমাবেশ শেষে ভারতসহ বিশ্বের নির্যাতিত মুসলমানদের হেফাজত, মুসলিম উম্মাহর ঐক্য এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করে এক বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)