Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ২৩ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

রামনগরে ৭০ পরিবারের মাঝে ঈদ মামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদন নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : শুক্রবার, ২২ মে,২০২৬, ১২:০৯ পিএম
রামনগরে ৭০ পরিবারের মাঝে ঈদ  মামগ্রী বিতরণ

ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মুন্সি নাজমুল হোসেনের সৌজন্যে আজ শুক্রবার সকাল ৯টায় এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। ছবি: ধ্রুব নিউজ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যশোরের রামনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ৭০টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মুন্সি নাজমুল হোসেনের সৌজন্যে আজ শুক্রবার সকাল ৯টায় এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।

বলাডাঙ্গা গ্রামের ইউনিট সভাপতি আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মুন্সি নাজমুল হোসেন। এ সময় তিনি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে এবং সকলকে কল্যাণমুখী এই কাজে সহযোগিতা করার আহ্বান জানান।

ঈদ সামগ্রী বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ড যুব বিভাগের সভাপতি মোতাহার হোসেন, তবিবুর রহমান, হাসান আল বান্নাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উৎসবের আগে উপহার সামগ্রী হাতে পেয়ে সাধারণ ও অসহায় মানুষগুলোর মুখে হাসির রেখা ফুটে ওঠে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)