Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ৫ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

শার্শায় ৩৭২ বোতল ভারতীয় উইনসেরেক্স সিরাপসহ আটক ২

বেনাপোল (যশোর) সংবাদদাতা বেনাপোল (যশোর) সংবাদদাতা
প্রকাশ : শনিবার, ৪ এপ্রিল,২০২৬, ১০:২৭ পিএম
শার্শায় ৩৭২ বোতল ভারতীয় উইনসেরেক্স সিরাপসহ আটক ২

যশোরের শার্শা সীমান্তে বিজিবি ও র‌্যাবের যৌথ অভিযানে ৩৭২ বোতল ভারতীয় মাদক সিরাপসহ দুই যুবককে আটক করা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীন পুটখালী বিওপি ও র‌্যাব-৬ এর একটি দল শার্শা উপজেলার সীমান্ত এলাকায় এ অভিযান চালায়। আটক ব্যক্তিরা হলেন— উপজেলার সুমন মিয়া (১৭) ও নয়ন মিয়া (২০)।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত দিয়ে মাদকের একটি বড় চালান পাচারের গোপন তথ্যের ভিত্তিতে যৌথ টহল জোরদার করা হয়। একপর্যায়ে সন্দেহভাজন দুই যুবককে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে ৩৭২ বোতল ভারতীয় ‘উইনসেরেক্স’ (WINCEREX) সিরাপ উদ্ধার করা হয়। আটক দুজনকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করেছে। গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করায় এ ধরনের সাফল্য আসছে।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানমুক্ত পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)