Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ৫ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

জামায়াত করায় ঈমামকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ২৯ মার্চ,২০২৬, ১০:৫২ এ এম
আপডেট : সোমবার, ৩০ মার্চ,২০২৬, ০১:৪০ এ এম
জামায়াত করায় ঈমামকে অব্যাহতি

ঈমাম হাফেজ মাওলানা মোজাম্মেল হক। ছবি: ধ্রুব নিউজ

জামায়াতে ইসলামির সাথে যুক্ত থাকায় মসজিদের ঈমামকে  ইমামতি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে যশোরের ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের দেউলী গ্রামে।

এলাকাবাসী সূত্রে জানাগেছে, দেউলী গ্রামের মাঝের পাড়া মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোজাম্মেল হক দীর্ঘ ছয় সাত বছর যাবত  ইমামতি করে আসছিলেন। গত ১২ফেব্রুয়ারি নির্বাচনের পর থেকে ওই মসজিদের মুসল্লি বিএনপি নেতা মোস্তফা, ইয়ার আলী ও আব্দুল ওহাবসহ আরো অনেকে বিভিন্ন রকম হুমকিসহ ইমামতির চাকরি ছাড়ার জন্য চাপ প্রয়োগ করে আসছিলেন।

 ২৭ মার্চ শুক্রবার জুমার নামাজের সময় ইমামতির চাকরি থেকে স্বেচ্ছায় তাকে অব্যাহতি নিতে বাধ্য করা হয়। তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায় নি।

 

ধ্রুব/এস.আই

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)