কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ছবি: ধ্রুব নিউজ
ঝিনাইদহের কোটচাঁদপুরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় মোঃ শহিদ (৪০) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত শহিদ উপজেলার কুশনা ইউনিয়ন যুবলীগের সদস্য সচিব ও মামুনশিয়া গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২১ সেপ্টেম্বর কোটচাঁদপুর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ধারা ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩-এ একটি মামলা দায়ের করা হয় (মামলা নং-১৬, জিআর নং-১১৮/২৬)। ওই মামলার ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত ও আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে।