Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

পোড়ামাটির বদলে ব্লক ইট: অবৈধ ইটভাটা বন্ধে ঝিনাইদহে জেলা প্রশাসকের হুশিয়ারি

কোটচাঁদপুর প্রতিনিধি কোটচাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : বৃহস্পতিবার, ১ অক্টোবর,২০২৬, ০২:৫১ পিএম
পোড়ামাটির বদলে ব্লক ইট: অবৈধ ইটভাটা বন্ধে ঝিনাইদহে জেলা প্রশাসকের হুশিয়ারি

ছবি: ধ্রুব নিউজ

কৃষিজমির উর্বর মাটি কেটে ইট তৈরি, ধোঁয়া-দূষণে পরিবেশের ক্ষতি আর নিয়ম না মেনে ইটভাটা পরিচালনার অভিযোগ—সবকিছুর বিরুদ্ধেই এবার কঠোর বার্তা দিয়েছে ঝিনাইদহ জেলা প্রশাসন। অবৈধ ইটভাটা বন্ধের পাশাপাশি পোড়ামাটির ইটের বিকল্প হিসেবে ব্লক ইটের উৎপাদন ও ব্যবহার বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে।

ইটভাটা মালিক, ব্যবসায়ী প্রতিনিধি ও সুধীজনের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ নোমান আলী পরিবেশ ও কৃষিজমি রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে আইন মেনে চলার আহ্বান জানান। কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি কেটে ইট তৈরির প্রবণতা বন্ধে দায়িত্বশীল হওয়ার তাগিদ দেন তিনি।

সভায় বক্তারা বলেন, শুধু অভিযান চালিয়ে পরিবেশ রক্ষা করা যাবে না। অবৈধ ইটভাটার বিরুদ্ধে আইন প্রয়োগের পাশাপাশি ইটভাটা মালিক ও ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে। একই সঙ্গে পরিবেশবান্ধব ব্লক ইটের উৎপাদন ও ব্যবহার বাড়াতে কার্যকর উদ্যোগ প্রয়োজন।

বক্তারা আরও বলেন, কৃষিজমির মাটি একবার নষ্ট হলে তার ক্ষতি দীর্ঘমেয়াদি। তাই ইট তৈরিতে কৃষিজমির মাটি ব্যবহারের প্রবণতা বন্ধ এবং মাটি ব্যবস্থাপনায় কঠোর নজরদারি জরুরি।

সভায় জেলা প্রশাসক মোঃ নোমান আলী, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সাইফুর রহমান, জেলা পরিষদের প্রশাসক মোঃ আব্দুল মজিদ, প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা পিএএ, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটনসহ সরকারি কর্মকর্তা, ইটভাটা মালিক, ব্যবসায়ী প্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন।

সভা থেকে অবৈধ ইটভাটা বন্ধ, কৃষিজমির মাটি সংরক্ষণ এবং পরিবেশবান্ধব নির্মাণসামগ্রীর ব্যবহার বাড়াতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বানজানানো হয়।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)