Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোর হাশিমপুরে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনায় থানায় অভিযোগ

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি
প্রকাশ : বুধবার, ৩০ সেপ্টেম্বর,২০২৬, ০৬:৪৬ পিএম
আপডেট : বুধবার, ৩০ সেপ্টেম্বর,২০২৬, ১০:০৬ পিএম
যশোর হাশিমপুরে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনায় থানায় অভিযোগ

ছবি: সংগৃহীত

যশোর সদর উপজেলার হাশিমপুর বাজারে পূর্ববিরোধের জেরে দুটি ব্যবসাপ্রতিষ্ঠান ও একটি বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক শফিকুল ইসলাম (৫৭) কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। 

অভিযোগে বলা হয়েছে, গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে শফিকুল ইসলামের ছোট ভাই তুহিন বাবুর সঙ্গে আওয়াল হোসেনের লেনদেন নিয়ে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে পরে একরামুল হোসেন, আওয়াল হোসেন, শাকিল আহমেদসহ ১৫-২০ জন দেশীয় অস্ত্র ও লোহার পাইপ নিয়ে মেসার্স নাজির বিশ্বাস স্টোর ও মেসার্স সোনা ভান স্টোরে হামলা চালিয়ে মালামাল ও আসবাবপত্র ভাঙচুর করেন। পরে তাদের বসতবাড়িতেও হামলা চালানো হয়। এতে পরিবারের কয়েকজন আহত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারীর দাবি, হামলাকারীরা তাকে ও পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিয়েছেন। অভিযুক্ত শাকিলের বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগও করেছেন তিনি। 

ইছালী ক্যাম্পের ইনচার্জ এসআই জীবন কুমার বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)