Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ২৩ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ষাটোর্ধ্ব মায়েদের মাঝে প্রতিমন্ত্রী অমিতের ঈদ উপহার বিতরণ

ধ্রুব নিউজ ধ্রুব নিউজ
প্রকাশ : শুক্রবার, ২২ মে,২০২৬, ০৬:৪৫ পিএম
ষাটোর্ধ্ব মায়েদের মাঝে প্রতিমন্ত্রী অমিতের ঈদ উপহার বিতরণ

ষাটোর্ধ্ব মায়েদের মাঝে প্রতিমন্ত্রী অমিতের ঈদ উপহার বিতরণ । ছবি: ধ্রুব নিউজ

যশোরে ৬০ উর্ধ্ব নারীসেবা কর্মসূচী বাস্তবায়ন কমিটির উদ্যোগে মায়েদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার জয়তী সোসাইটি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার সামগ্রী বিতরণ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

অনুষ্ঠানে মায়েদের প্রতি নিজের ব্যক্তিগত ও সরকারি দায়িত্ববোধের কথা উল্লেখ করে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারের পক্ষ থেকে দুই টন চালের বন্দোবস্ত করা হয়েছে। এর পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এবং যশোরের সন্তান হিসেবে ব্যক্তিগতভাবে সবসময় মায়েদের পাশে থাকার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

​বক্তব্যে প্রতিমন্ত্রী মায়েদের স্বাস্থ্যসেবায় এক বড় ঘোষণা দিয়ে বলেন, ঈদের পর জুনের প্রথম সপ্তাহের মধ্যেই মায়েদের জন্য একটি বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হবে। এই ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকদের সহায়তায় সম্পূর্ণ বিনামূল্যে চোখের অপারেশন, অন্যান্য প্রয়োজনীয় সার্জারি এবং ওষুধপত্র প্রদান করা হবে।

অতীতে দুস্থ বা বিধবা ভাতার মতো সরকারি সুবিধাগুলো মায়েদের কাছে সঠিকভাবে না পৌঁছানোয় আক্ষেপ প্রকাশ করেন প্রধান অতিথি। তিনি জানান, এই ভোগান্তি দূর করতে বর্তমান সরকার ‘পারিবারিক কার্ড’ (Family Card) চালু করছে। এই কার্ডের মাধ্যমে সংসারের প্রধান নারীর কাছে সরাসরি সরকারি সুবিধা পৌঁছে দেওয়া হবে।

​ইতোমধ্যেই এই কল্যাণমুখী কর্মসূচির কাজ শুরু হয়েছে উল্লেখ করে তিনি জানান, ​যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের একটি ওয়ার্ডে ২০৪২ জন মায়ের মোবাইলে ২৫০০ টাকা করে পৌঁছে দেওয়া হয়েছে। ​আগামী পাঁচ বছরের মধ্যে যশোর সদর উপজেলার প্রতিটি অসচ্ছল ও প্রবীণ মাকে এই কর্মসূচির আওতায় নিয়ে আসার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

​মূলত, পারিবারিক সীমাবদ্ধতার কারণে যে মায়েরা কষ্টের মুখোমুখি হয়েছেন, সরকারের অংশগ্রহণ এবং ব্যক্তিগত উদ্যোগের মাধ্যমে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন, চিকিৎসা সেবা ও দীর্ঘমেয়াদী আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

৬০ উর্ধ্ব নারীসেবা কর্মসূচী বাস্তবায়ন কমিটির সভাপতি অ্যাডভোকেট সালেহা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ​জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবেরুল হক সাবু, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জয়তী সোসাইটির পরিচালক অর্চনা বিশ্বাস প্রমুখ।

​অনুষ্ঠানে বক্তারা বর্তমান সরকারের এই মানবিক ও কল্যাণমুখী উদ্যোগের প্রশংসা করেন এবং তা বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।

ধ্রুব/এস.আই

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)