নিজস্ব প্রতিবেদক
ছবি: ধ্রুব নিউজ
যশোর পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু ভাইরাসের প্রাদুর্ভাব রোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ 'ডেঙ্গু মশা প্রতিরোধ অভিযান' পরিচালিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী, যশোর শহর শাখার উদ্যোগে এই জনসচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর পৌরসভার মেয়র পদপ্রার্থী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলার দপ্তর সম্পাদক নূর-ই-আলী নূর মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর শহর শাখার ভারপ্রাপ্ত আমির মাওলানা ইসমাইল হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট ১ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির ও কাউন্সিলর প্রার্থী শেখ আহমদ আলী মুকুল। এছাড়া কর্মসূচি পরিচালনা ও মশা প্রতিরোধ অভিযানে শহর ও স্থানীয় ওয়ার্ডের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।
অভিযান চলাকালে নেতৃবৃন্দ এলাকায় ডেঙ্গুর বাহক এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন এবং সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেন। প্রধান অতিথির বক্তব্যে নূর মামুন বলেন, আমরা শুরু করেছি, এখন প্রতিটি নাগরিককে নিজ নিজ আঙিনা ও চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সচেষ্ট হতে হবে।