Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ২৩ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ঝিকরগাছার  মিম হত্যা মামলায় আটক ৫ জন কারাগারে

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শুক্রবার, ২২ মে,২০২৬, ০৬:৩৯ পিএম
আপডেট : শুক্রবার, ২২ মে,২০২৬, ০৭:৫০ পিএম
ঝিকরগাছার  মিম হত্যা মামলায় আটক ৫ জন কারাগারে

যশোরের ঝিকরগাছায় আলোচিত আবু হুরাইরা মিম হত্যা মামলায় পাঁচজনকে আটক করেছে পুলিশ ছবি: ধ্রুব নিউজ

যশোরের ঝিকরগাছায় আলোচিত ব্যবসায়ী আবু হুরাইরা মিম হত্যা মামলায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আটককৃতদের মধ্যে এজাহারভুক্ত আসামিরা হলেন— ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর গ্রামের নুর ইসলামের ছেলে আমিনুর ইসলাম, মৃত গোলাম হোসেনের ছেলে ওহিদুল ইসলাম, মল্লিকপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে বুলু হোসেন এবং কীর্তিপুর গ্রামের আব্দুল আলিমের ছেলে রাকিবুল ইসলাম শান্ত। এছাড়া এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে মল্লিকপুর গ্রামের আমজেদ হোসেনের ছেলে জুয়েল হোসেনকে।

পুলিশ জানায়, নিহত ব্যবসায়ী আবু হুরাইরা মিম (২৪) ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর এলাকার বাসিন্দা ছিলেন। গত ২০ মে রাত সাড়ে ৮টার দিকে তিনি বাড়ি থেকে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে বের হন। পরদিন সকালে কীর্তিপুর এলাকার একটি বাঁশবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের ছোট ভাই মুশফিকুর রহমান ফাহাদ বাদী হয়ে ঝিকরগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত কর্মকর্তা আদালতে উল্লেখ করেন, হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনে ভিকটিমের মোবাইল ফোনের কললিস্ট বিশ্লেষণ করা হয়েছে। পাশাপাশি বাদী, সাক্ষী ও গোপন সংবাদের তথ্য পর্যালোচনা করে এই মামলায় জড়িত সন্দেহে ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত আবু হুরাইরা মিমের সঙ্গে গ্রেপ্তারকৃতদের পূর্ব বিরোধ ছিল। সেই বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)