Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ২৩ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরকে যানজটমুক্ত করতে নতুন সেতু নির্মাণের প্রতিশ্রুতি প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শুক্রবার, ২২ মে,২০২৬, ০২:১৭ পিএম
যশোরকে যানজটমুক্ত করতে নতুন সেতু নির্মাণের প্রতিশ্রুতি প্রতিমন্ত্রীর

শুক্রবার যশোর পৌর সদরের ৬ ও ৯ নম্বর ওয়ার্ডে প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। ছবি: ধ্রুব নিউজ

যশোর শহরকে যানজটমুক্ত ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে শহরের গরীব শাহ মাজার থেকে ঘোপ নওয়াপাড়া রোড পর্যন্ত নতুন একটি সেতু নির্মাণ এবং বিদ্যমান কাঠের পুল এলাকাটি প্রশস্ত করার ঘোষণা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

শুক্রবার যশোর পৌর সদরের ৬ ও ৯ নম্বর ওয়ার্ডে প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত। যশোরবাসী আমাকে ভালোবেসে দায়িত্ব দিয়েছেন, তাই তাদের প্রতি আমার দায়বদ্ধতা রয়েছে। পৌরবাসীর চলাচলের ভোগান্তি কমাতে এবং যানজট নিরসনে আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছি। এর অংশ হিসেবে গরীব শাহ মাজার সংলগ্ন এলাকায় নতুন সেতু নির্মাণ এবং কাঠের পুল এলাকাটি প্রশস্ত করা হবে।’

তিনি আরও বলেন, ‘আগামী বর্ষা মৌসুমের আগে যশোরকে জলাবদ্ধতার কবল থেকে অন্তত ৫০ শতাংশ মুক্ত করতে আমাদের কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত একটি নিরাপদ যশোর গড়তে আমি বদ্ধপরিকর। এসব অপকর্মের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।’

এর আগে, প্রতিমন্ত্রী পৌর সদরের ৬ নম্বর ওয়ার্ডের রায়পাড়া তুলাতলা রোড এবং ৯ নম্বর ওয়ার্ডের নমশূদ্রপাড়া ও সংলগ্ন এলাকায় আরসিসি রাস্তা, ড্রেন নির্মাণ এবং স্ট্রিট লাইট স্থাপন কাজের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পৌরসভার প্রশাসক রফিকুল হাসান, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, পৌরসভার সহকারী প্রকৌশলী মোকলেছুর রহমান, বি এম কামাল আহমেদ ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল প্রমুখ।

 

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)