Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

টেক্সাসে মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত: ২ সেনাসদস্যের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ১৩ আগস্ট,২০২৬, ১২:৪২ পিএম
টেক্সাসে মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত: ২ সেনাসদস্যের মৃত্যু

মার্কিন এটাক হেলিকপ্টার এএইচ৬৪ এপাচি ছবি: উইকিপিডিয়া

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের মধ্যাঞ্চলে এক মর্মান্তিক দুর্ঘটনায় মার্কিন সেনাবাহিনীর একটি যুদ্ধ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই সেনাসদস্য নিহত হয়েছেন। বেল কাউন্টির সালাডো গ্রামের দক্ষিণাঞ্চলের একটি খোলা মাঠে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সময় দুপুর ১টা ৩৩ মিনিট নাগাদ ৯১১ নম্বরে খবর পেয়ে পুলিশ ও জরুরি সেবা সংস্থার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। বেল কাউন্টি শেরিফের কার্যালয়ের মুখপাত্র ক্লিফ কোলম্যান জানান, উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে সামরিক হেলিকপ্টারটির বিধ্বস্ত অবশেষ এবং সেখান থেকে দ্রুত ছড়িয়ে পড়া ভীতিজনক আগুন দেখতে পায়। উদ্ধারকর্মীরা দ্রুত তৎপরতা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ঘটনাস্থল থেকেই ককপিটে থাকা দুই ক্রু সদস্যকে মৃত অবস্থায় পাওয়া যায়।

মার্কিন সেনা সূত্রে নিশ্চিত করা হয়েছে যে, বিধ্বস্ত সামরিক বিমানটি একটি 'এএইচ-৬৪ অ্যাপাচি' আক্রমণাত্মক হেলিকপ্টার। এটি কাছের বিখ্যাত ফোর্ট হুড সেনাক্যাম্পের অন্তর্ভুক্ত ছিল, যা আমেরিকার অন্যতম বৃহত্তম সামরিক ঘাঁটি হিসেবে পরিচিত। প্রথম ক্যাভালরি ডিভিশনের ভারপ্রাপ্ত কমান্ডিং জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল ইথান ডিভেন এক বিবৃতিতে জানান, এই মুহূর্তে তাদের প্রধান লক্ষ্য হচ্ছে দুর্ঘটনাস্থল নিরাপদ করা এবং প্রাথমিক তদন্তকাজে সহায়তা প্রদান করা। একই সঙ্গে নিহত সেনা সদস্য ও তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন তিনি।

ঠিক কী কারণে হেলিকপ্টারটি ভেঙে পড়ল, সে বিষয়ে এখনো সেনাবাহিনী বিস্তারিত কিছু জানায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে ইতোমধ্যে একটি উচ্চপর্যায়ের তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে।

প্রসঙ্গত, ‘এএইচ-৬৪ অ্যাপাচি’ যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর একটি অত্যন্ত নির্ভরযোগ্য দুই ইঞ্জিন ও চার পাখাযুক্ত আধুনিক অ্যাটাক হেলিকপ্টার। সাধারণত সশস্ত্র নজরদারি, শত্রুর ওপর কাছ থেকে হামলা, দ্রুত কৌশলগত আক্রমণ এবং সেনা ও অস্ত্রশস্ত্র পরিবহনের কাজে এটি ব্যবহৃত হয়। দুইজন ক্রু ধারণক্ষমতার এই হেলিকপ্টারে পেছনের আসনে থাকেন প্রধান পাইলট এবং সামনের আসনে থাকেন সহকারী পাইলট বা গানার।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)