Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ২৩ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

চীনে কয়লাখনিতে গ্যাস বিস্ফোরণে নিহত ৮, আটকা বহু শ্রমিক

আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : শনিবার, ২৩ মে,২০২৬, ০৮:২০ এ এম
চীনে কয়লাখনিতে গ্যাস বিস্ফোরণে নিহত ৮, আটকা বহু শ্রমিক

ছবি: সংগৃহীত

চীনের উত্তর-পূর্বাঞ্চলের শানসি প্রদেশের একটি কয়লাখনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছেন। এছাড়া ভূগর্ভে এখনও অন্তত ৩৮ শ্রমিক আটকা পড়ে আছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

স্থানীয় সময় শুক্রবার (২২ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাংঝি শহরের লিউশেনইউ কয়লাখনিতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় খনির ভেতরে মোট ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন। খবর সিএনএনের। 

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, বিস্ফোরণের পর খনিতে কার্বন মনোক্সাইডের মাত্রা বিপজ্জনকভাবে বেড়ে যায়।

আজ শনিবার (২৩ মে) সকাল পর্যন্ত অন্তত ২০১ জন শ্রমিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে। তবে আরও কয়েকজন শ্রমিক এখনও খনির নিচে আটকা রয়েছেন। তাদের উদ্ধারে জরুরি তৎপরতা চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল।

দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

চীনের শানসি প্রদেশ দেশটির অন্যতম বৃহৎ কয়লা উৎপাদন কেন্দ্র। তবে দীর্ঘদিন ধরেই অঞ্চলটির খনিশিল্পে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে সমালোচনা রয়েছে। গত কয়েক বছরে সেখানে একাধিক প্রাণঘাতী খনি দুর্ঘটনার ঘটনা ঘটেছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)