Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

❒ ইসলামাবাদ বৈঠক শেষে চুপচাপ ডোনাল্ড ট্রাম্প

হরমুজে নৌ-অবরোধে ইরানকে কোণঠাসা করার ইঙ্গিত

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : রবিবার, ১২ এপ্রিল,২০২৬, ০৬:২৮ পিএম
হরমুজে নৌ-অবরোধে ইরানকে কোণঠাসা করার ইঙ্গিত

হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

পাকিস্তানের ইসলামাবাদে ইরানের সঙ্গে শান্তি আলোচনা ভেস্তে যাওয়া নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। তবে তার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি নিবন্ধের লিঙ্ক শেয়ার করেছেন তিনি।

ট্রাম্পের শেয়ার করা নিবন্ধের শিরোনাম, ‘ইরান নতি স্বীকার না করলে প্রেসিডেন্টের হাতে থাকা ট্রাম্প কার্ড: নৌ-অবরোধ’।

প্রবীণ মার্কিন সাংবাদিক জন সলোমনের লেখা নিবন্ধটি তার রক্ষণশীল ওয়েবসাইট ‘জাস্ট দ্য নিউজ’-এ প্রকাশিত হয়েছে। নিবন্ধে বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ইরান যদি হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ না ছাড়ে, তবে ট্রাম্প পাল্টা বড় ধরনের নৌ-অবরোধের মাধ্যমে (হরমুজ প্রণালিতে) দেশটিকে কোণঠাসা করে ফেলতে পারেন। এর আগে ইসলামাবাদে ইরানের সঙ্গে শান্তি আলোচনা ভেস্তে যাওয়া নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে কোন মন্তব্য করেননি। ডোনাল্ড ট্রাম্প চুপচাপ ছিলেন।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এর আগের আলোচনাগুলো বছরের পর বছর ধরে চলেছিল। উদাহরণ হিসেবে ২০১৫ সালের পারমাণবিক চুক্তির কথা বলা যায়। তবে এবারের আলোচনার পরিধি ছিল অনেক বড়। বিশেষ করে যুদ্ধের ফলে তৈরি হওয়া নানা সংকট ও হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো এবারের আলোচনার কেন্দ্রে ছিল।

ইসলামাবাদে দুই দেশের শীর্ষ পর্যায়ের আলোচনা শেষ হলেও প্রশ্ন উঠেছে—কূটনীতি কি তবে এখানেই শেষ? আগামী কয়েক ঘণ্টায় কী হতে যাচ্ছে, তা নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে পুরো প্রক্রিয়ার প্রধান ব্যক্তি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া না যাওয়ায়।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, ইসলামাবাদে কোনো চুক্তি হয়নি। তবে তাঁর বক্তব্যে এমন ইঙ্গিত পাওয়া গেছে যে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি প্রস্তাব এখনো টেবিলে রয়েছে। ইরান চাইলে সেটি বিবেচনা করে আবার আলোচনায় ফিরতে পারে।

সবাই এখন তাকিয়ে আছে প্রেসিডেন্ট ট্রাম্পের দিকে। কিন্তু ট্রাম্পের নীরবতা সবাইকে ভাবিয়ে তুলছে। অথচ মাত্র কয়েক দিন আগেই তিনি এক টুইটে (এক্স) চরম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘আজ রাতে একটি পুরো সভ্যতা ধ্বংস হয়ে যাবে, যা আর কখনোই ফিরে আসবে না।’

কূটনীতির ব্যর্থতা মানেই যুদ্ধের পথে ফেরা। যদিও এখনো যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর রয়েছে এবং এর মেয়াদ আরও প্রায় ১০ দিন বাকি রয়েছে। ইসরায়েল ছাড়া পাকিস্তানসহ আন্তর্জাতিক মহলের সবাই চাইছে এ যুদ্ধবিরতি যেন বজায় থাকে। সূত্র: দ্য গার্ডিয়ান, আল–জাজিরা। 

ধ্রুব/এস.আই

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)