Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

মাটিপুকুরিয়া প্রাথমিক বিদ্যালয়ে সীরাতুন্নবী প্রতিযোগিতা

বেনাপোল প্রতিনিধি বেনাপোল প্রতিনিধি
প্রকাশ : বুধবার, ২৬ আগস্ট,২০২৬, ০৯:৫৯ পিএম
মাটিপুকুরিয়া প্রাথমিক বিদ্যালয়ে সীরাতুন্নবী প্রতিযোগিতা

ছবি: ধ্রুব নিউজ

পবিত্র সীরাতুন্নবী (সা.) ও ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে যশোরের মাটিপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোরআন তিলওয়াত, হামদ-নাত প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানের লক্ষ্য ছিল কোমলমতি শিক্ষার্থীদের মাঝে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ও সুমহান শিক্ষা ছড়িয়ে দেওয়া।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা সুমধুর কণ্ঠে পবিত্র কোরআন তিলওয়াত এবং রাসুল (সা.)-এর শানে হামদ ও নাত পরিবেশন করে, যা উপস্থিত শিক্ষক ও অভিভাবকদের মুগ্ধ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এ সময় বক্তারা শিশুদের মধ্যে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান জানান। পরিশেষে দেশ, জাতি ও কোমলমতি শিক্ষার্থীদের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)