Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

মিলাদুন্নবী উপলক্ষে শার্শায় আলোচনা সভা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বেনাপোল (যশোর) প্রতিনিধি বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ : বুধবার, ২৬ আগস্ট,২০২৬, ০৭:৩৫ পিএম
মিলাদুন্নবী উপলক্ষে শার্শায় আলোচনা সভা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

শার্শায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়। ছবি: ধ্রুব নিউজ

যশোরের শার্শায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে শার্শা সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান (যশোর-১, শার্শা)।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান বলেন, “শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক লেখাপড়ায় সেরা হলেই চলবে না; পাশাপাশি নীতি-নৈতিকতা ও ইসলামী মূল্যবোধ অনুসরণ করে সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।” তিনি কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

শার্শা সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল মজিদ এবং শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আহমাদ আলী। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শের ওপর ভিত্তি করে বক্তব্য রাখা হয়। পরবর্তীতে দেশ, জাতি এবং শিক্ষার্থীদের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)