Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

নেপালে ভূমিধস–বন্যা, ৯৫ মরদেহ উদ্ধার, ৪০৩ জন নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : বুধবার, ২৬ আগস্ট,২০২৬, ১০:০২ পিএম
আপডেট : বুধবার, ২৬ আগস্ট,২০২৬, ১০:০৭ পিএম

নেপালে আকস্মিক ভূমিধস ও বন্যার ঘটনায় এখন পর্যন্ত ৯৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর নিশ্চিত করেছে। এদিকে নেপাল পর্যটন বোর্ডের সর্বশেষ তথ্যমতে, এখনো ৪০৩ জন নিখোঁজ রয়েছেন। প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা ও তাদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

নেপালে ভূমিকম্পের পর বন্যা নেপালে ভূমিকম্পের পর বন্যা

 

নেপাল পর্যটন বোর্ডের সর্বশেষ তথ্যমতে, এখনো ৪০৩ জন নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে ৬১ জন নেপালি এবং ৩৪১ জন বিদেশি নাগরিক। তাদের মধ্যে ভারতের ১৩৩ জন, যুক্তরাষ্ট্রের ৪৭ জন এবং যুক্তরাজ্যের ৩৩ জন রয়েছেন। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ২০০ জন নারী ও ২০৩ জন পুরুষ। ধারণা করা হচ্ছে নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ২৬টি দেশের নাগরিক রয়েছেন।

ট্যুর অপারেটরদের বরাত দিয়ে ট্যুরিজম বোর্ড জানিয়েছে, নিখোঁজ ব্যক্তিদের বেশির ভাগই ভারত ও নেপালের সীমান্তবর্তী মানস সরোবরের উদ্দেশে যাচ্ছিলেন।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, পুলিশ রসুয়ার ভোতকোশি নদী এলাকা থেকে ১১৪ জনকে উদ্ধার করেছে। এদিকে নেপাল টিভি ও রেডিও নেপালের খবরে বলা হয়, দেশটির সেনাবাহিনী ৮০ জনের বেশি মানুষকে উদ্ধার করেছে। তাদের মধ্যে ২৯ জনকে বেসরকারি হেলিকপ্টারে করে উদ্ধার করা হয়।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)