নিজস্ব প্রতিবেদক
ছবি: ধ্রুব নিউজ
বাংলাদেশ সরকারের দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ফাজিল ও কামিল মাদরাসাসমূহে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার যশোরের আলহাজ মতিউর রহমান মহিলা ফাজিল মাদরাসা প্রাঙ্গণে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। একই সাথে তিনি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দেশের সকল ফাজিল ও কামিল মাদরাসায় এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের আহ্বান জানান।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এবং প্রকল্প পরিচালক প্রফেসর মো. নওশের আলী, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ইয়াসিন আলী, সহকারী রেজিস্ট্রার শামীম হোসেন খান এবং কর্মকর্তা হাফিজুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলহাজ মতিউর রহমান মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মতিন, উপাধ্যক্ষ মোহাম্মদ বাকী বিল্লাহ, সহকারী অধ্যাপক মোহাম্মদ তৈয়ব, মোহাম্মদ ফেরদৌসুর রহমান, মোহাম্মদ মাসুদ পারভেজ, ডক্টর হাদীউজ্জামান, সমীর কুমার সরকার এবং মোহাম্মদ ইলিয়াস আলীসহ মাদরাসার শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।
উদ্বোধন শেষে মাদরাসা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।