Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ২৩ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

এবার ছাদে ভ্রমণ ঠেকাতে ৩ স্তরে নিরাপত্তাব্যবস্থা

ধ্রুব নিউজ ধ্রুব নিউজ
প্রকাশ : শুক্রবার, ২২ মে,২০২৬, ০১:৩৯ পিএম
আপডেট : শুক্রবার, ২২ মে,২০২৬, ০৩:০২ পিএম
এবার ছাদে ভ্রমণ ঠেকাতে ৩ স্তরে নিরাপত্তাব্যবস্থা

ছবি: সংগৃহীত

রেলওয়ে কর্তৃপক্ষ এবার ঈদুল আজহাকে কেন্দ্র করে এবার ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা নিয়েছে । শুক্রবার (২২ মে) সকালে ঢাকার কমলাপুর স্টেশনের ম্যানেজার কবির হোসেন গণমাধ্যমকে এই তথ্য জানান।

তিনি জানান, ‘ঈদে মানুষ বাড়ি যাচ্ছেন। সকাল থেকে ১১টি আন্তঃনগর ট্রেন এই স্টেশন থেকে ছেড়ে গেছে।’

টিকিট ছাড়া কেউ স্টেশনে ঢুকতে পারবে না জানিয়ে স্টেশন ম্যানেজার বলেন, ‘ছাদে ভ্রমণ ঠেকাতে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা করা হয়েছে।’

যাত্রীদের অনুরোধে সর্বনিম্ন শ্রেণির ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট দিচ্ছেন জানিয়ে স্টেশন ম্যানেজার বলেন, ‘প্রায় ৪৫ হাজারের মতো সিটের টিকিট আমরা দিচ্ছি।

এর সঙ্গে স্ট্যান্ডিং টিকিট মিলিয়ে প্রায় ৭০ হাজার টিকিট দেওয়া হবে।’

ধ্রুব/এস.আই  

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)