Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

দুর্গাপূজা ঘিরে চৌগাছায় নিরাপত্তা ও সম্প্রীতি নিয়ে মতবিনিময় সভা

চৌগাছা (যশোর) প্রতিনিধি চৌগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : শনিবার, ৩ অক্টোবর,২০২৬, ০৯:১৪ পিএম
দুর্গাপূজা ঘিরে চৌগাছায় নিরাপত্তা ও সম্প্রীতি নিয়ে মতবিনিময় সভা

ছবি: ধ্রুব নিউজ

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষ্যে যশোরের চৌগাছায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। চৌগাছা থানার উদ্যোগে আয়োজিত এ সভায় পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার বিষয়ে আলোকপাত করা হয়।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ, পিপিএম-এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এম এ সালাম, সাধারণ সম্পাদক ইউনুস আলী দফাদার, পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আউলিয়ার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌগাছা উপজেলা শাখার আমীর মাওলানা গোলাম মোর্শেদ, সহকারী সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র মাস্টার কামাল আহমেদ এবং সহকারী সম্পাদক রহিদুল ইসলাম খান।

এছাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গোবিন্দ প্রামানিক রাহা, বিভিন্ন পূজামণ্ডপ পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা সভায় অংশ নেন।

সভায় প্রতিটি পূজামণ্ডপে নিছিদ্র নিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সর্বস্তরের মানুষের মধ্যে ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বক্তারা পারস্পরিক সহযোগিতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রেখে শারদীয় দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানান।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)