Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

চৌগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, গুরুতর আহত ২

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি
প্রকাশ : শুক্রবার, ২ অক্টোবর,২০২৬, ০৭:২৩ পিএম
চৌগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, গুরুতর আহত ২

ছবি: ধ্রুব নিউজ

যশোরের চৌগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় সুলেমান (১৬) নামে এক কিশোর নিহত এবং তার সাথে একই মোটরসাইকেলে থাকা ফরহাদ (১৭) ও তানজিম (১৪) গুরুতর আহত হয়েছে।

সুলেমান ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামনগর গ্রামের নুর হোসেনের ছেলে। আহত ফরহাদ একই গ্রামের আব্দুল কাদের এবং তানজিম জালাল উদ্দিনের ছেলে।  

শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার চৌগাছা- কোটচাঁদপুর সড়কের ৭নং পাতিবিলা ইউনিয়নের বালুগর্ত নামক স্থানে তাদের মোটরসাইকেলের সাথে (যশোর -ল-১৭৭২৮৬) একটি ফলবোঝাই আলম সাধুর সাথে মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায় তিনজনবাহী মোটরসাইকেলের যাত্রী কিশোররা ঘটনাস্থলে পৌছালে বিপরীত দিক থেকে ফলবোঝাই আলমসাধুর (ইঞ্জিন চালিত স্থানীয় যানবাহন) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সুলেমানের মৃত্যু হয়। অন্য দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়ার পর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। 

নিহত সুলেমানের মৃতদেহ এ রিপোর্ট লেখার সময় (সন্ধ্যা ৭টা) চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা ছিলো।

অপরদিকে আলম সাধু চালক কৌশলে ঘটনাস্থল হতে পলায়ন করেন। উক্ত ঘটনার পর ঘটনাস্থলে যানবাহন চলাচল সাময়িক বন্ধ থাকলেও চৌগাছা থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সহযোগিতায় ঘটনাস্থলের যান চলাচল স্বাভাবিক হয়।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)