Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

শার্শায় যৌথ বাহিনীর অভিযানে ২০০ লিটার ডিজেল জব্দ, জরিমানা

বেনাপোল (যশোর) সংবাদদাতা বেনাপোল (যশোর) সংবাদদাতা
প্রকাশ : বুধবার, ১৫ এপ্রিল,২০২৬, ০৯:৩৭ পিএম
শার্শায় যৌথ বাহিনীর অভিযানে ২০০ লিটার ডিজেল জব্দ, জরিমানা

শার্শায় যৌথ বাহিনীর অভিযানে ২০০ লিটার ডিজেল জব্দ, জরিমানা । ছবি: ধ্রুব নিউজ

 

শার্শা উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে অবৈধভাবে মজুদের উদ্দেশ্যে পরিবহনকৃত ২০০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। এ সময় অতিরিক্ত জ্বালানি তেল কেনাবেচার দায়ে একটি ফিলিং স্টেশনের ম্যানেজারসহ দুই ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) সূত্র জানায়, বুধবার (১৫ এপ্রিল) দুপুরে শার্শার বাগআঁচড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। দৌলতপুর বিওপি এলাকা থেকে প্রায় ১২ কিলোমিটার পূর্বে অবস্থিত ওই স্থানে বিজিবি, পুলিশ ও প্রশাসনের সমন্বয়ে গঠিত যৌথ টাস্কফোর্স এ অভিযান চালায়।

অভিযানে নেতৃত্ব দেন শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নিয়াজ মখদুম। এতে ২১ বিজিবি এবং শার্শা হাইওয়ে থানা পুলিশের সদস্যরা অংশ নেন।

এ অপরাধে বাগআঁচড়ার জহুরা ফিলিং স্টেশনের ম্যানেজারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অতিরিক্ত তেল ক্রয় ও পরিবহনের দায়ে টেংরা গ্রামের বাসিন্দা মো. শাহাবুদ্দিনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

জব্দ করা ২০০ লিটার ডিজেলের আনুমানিক মূল্য ধরা হয়েছে ১৯ হাজার টাকা।

২১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও জ্বালানি তেলসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। দেশের সম্পদ পাচার ও অবৈধ মজুত রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)